নেপালে হিমবাহ ধসের ১০ দিন পর সুড়ঙ্গ থেকে চীনা নাগরিক জীবিত উদ্ধার

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৫:০২| আপডেট : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৫:০৭
অ- অ+

নেপালে ভয়াবহ বন্যা ও পাহাড়ি ঢলের ১০ দিন পর কাদামাটিতে ভরা সুড়ঙ্গ থেকে এক চীনা নাগরিককে জীবিত উদ্ধার করা হয়েছে। আজ শনিবার (৫ সেপ্টেম্বর) নেপালের আপার ত্রিশূলী-১ জলবিদ্যুৎ প্রকল্পের একটি সুড়ঙ্গ থেকে তাকে উদ্ধার করা হয়।

নেপাল সেনাবাহিনীর একজন কর্মকর্তা বার্তা সংস্থা এএফপিকে বিষয়টি নিশ্চিত করেছেন। সেনাবাহিনীর মুখপাত্র রাজারাম বাসনে জানান, নেপাল সেনাবাহিনী ও বিদেশি উদ্ধারকারীদের সমন্বয়ে গঠিত যৌথ উদ্ধারকারী দল ২২৫ মিটার গভীর সুড়ঙ্গ থেকে লুহাইতো নামে ওই চীনা নাগরিককে জীবিত উদ্ধার করে।

উদ্ধারের পর তাকে হাসপাতালে চিকিৎসকদের তত্ত্বাবধানে রাখা হয়েছে। ওই জলবিদ্যুৎ প্রকল্পে আরও কেউ আটকা পড়ে আছেন কি না, তা জানতে উদ্ধার তৎপরতা অব্যাহত রয়েছে।

এদিকে একই দিনে নেপালের বেত্রবতীতে কাদামাটিতে ডুবে থাকা একটি চারতলা ভবনের ওপরের অংশ থেকে ৬০ বছর বয়সী চান্দিকা শ্রেষ্ঠা নামে এক নারীকে জীবিত উদ্ধার করেছে পুলিশ।

এর আগে শুক্রবার (৪ সেপ্টেম্বর) হিমবাহ ধসের ফলে সৃষ্ট পাহাড়ি ঢলের নয় দিন পর ত্রিশূলী-৩ জলবিদ্যুৎ প্রকল্পের একটি সুড়ঙ্গ থেকে দুই ব্যক্তিকে জীবিত উদ্ধার করা হয়। তারা হলেন সঞ্জয় শাহ ও কবির মহারাজন। তাদের মধ্যে সঞ্জয় শাহ নেপাল বিদ্যুৎ বিভাগের কর্মী বলে জানা গেছে।

নেপাল বিদ্যুৎ বিভাগের জ্যেষ্ঠ কর্মকর্তা সুরেশ রাউত বলেন, উদ্ধার হওয়া ব্যক্তিদের প্রয়োজনীয় অক্সিজেন দেওয়া হচ্ছে। সুড়ঙ্গের ভেতরে আরও মানুষ আটকা পড়ে থাকতে পারেন বলে ধারণা করা হচ্ছে। তাদের উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

গত ২৬ আগস্ট নেপালে ভয়াবহ এই দুর্যোগের ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত ১ হাজার ২০০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি নিখোঁজ ও সুড়ঙ্গের ভেতরে আটকে পড়াদের উদ্ধারে উদ্ধারকারী দলগুলো কাজ চালিয়ে যাচ্ছে।

(ঢাকাটাইমস/৫ সেপ্টেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4