যশোরে যুবদল নেতা রুবেল হত্যা মামলায় ৩ আসামি গ্রেপ্তার 

যশোর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৪:২৬
অ- অ+

যশোরের খাজুরা ক্যাম্প পুলিশ ও ডিবি পুলিশের যৌথ অভিযানে যুবদল নেতা রুবেল হাসান হত্যা মামলার এজাহারনামীয় ৩ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় হত্যাকাণ্ডে ব্যবহৃত একটি চাইনিজ কুড়াল, একটি বার্মিজ চাকু ও একটি চাপাতি উদ্ধার করা হয়। শনিবার দুপুর ১২ টার দিকে প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

গ্রেপ্তার আসামিরা হলেন— বাঘারপাড়া উপজেলার তেলিধন্যপুর গ্রামের আব্দুর রউফ মোল্লার ছেলে রাব্বি হোসেন (২০) ও মারুফ হোসেন (২০)। তারা আপন দুই ভাই। ও সদর উপজেলার মুনসেফপুর গ্রামের আমিনুর বিশ্বাসের ছেলে আসিফ হোসেন (২০)।

পুলিশ জানায়, গত ১৩ আগস্ট বাঘারপাড়া উপজেলার খাজুরা তেল পাম্পের পাশে মহাসড়কের ওপর ২ নম্বর বন্দবিলা ইউনিয়ন যুবদলের সাবেক সাধারণ সম্পাদক রুবেল হাসান (৩৯) নির্মম হত্যাকাণ্ডের শিকার হন। এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে খাজুরা ক্যাম্প পুলিশ ও যশোর ডিবি পুলিশ অভিযান চালিয়ে প্রথমে রাব্বি ও আসিফকে এবং পরে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে মারুফকে গ্রেপ্তার করে। পরে আসামি আসিফ হোসেন বিজ্ঞ আদালতে হত্যাকাণ্ডের বিষয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেন।

গ্রেপ্তার আসামিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অবস) মোহাম্মদ মিরাজুল ইসলাম, যশোর ডিবির (ওসি) সুজন কুমার মন্ডল, ডিবির এসআই সালাউদ্দিন,খাজুরা ক্যাম্পের আইসিসহ পুলিশের অন্যান্য সদস্যরা।

(ঢাকা টাইমস/৫সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4