এক্সপ্রেসওয়ে থেকে মুখে টেপ লাগানো মরদেহ উদ্ধার, পরিচয় মিলেছে

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৭
অ- অ+

ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে উদ্ধার হওয়া মুখে স্কচটেপ লাগানো অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহের পরিচয় শনাক্ত হয়েছে। তাঁর নাম ইসমাইল হোসেন (৫০)। তিনি জামালপুর সদর উপজেলার জালাল উদ্দিনের ছেলে। গাজীপুরের কোনাবাড়ীতে বসবাস করতেন তিনি।

আঙুলের ছাপের মাধ্যমে জাতীয় পরিচয়পত্রের তথ্যভান্ডারের সঙ্গে মিলিয়ে ইসমাইলের পরিচয় নিশ্চিত হওয়া গেছে বলে জানিয়েছেন বনানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম।

ওসি ফরিদুল ইসলাম জানান, প্রাথমিক তদন্তে জানা গেছে, ইসমাইল বেকার ছিলেন। তাঁর পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে। তারা জামালপুর থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়েছেন।

তিনি বলেন, এলিভেটেড এক্সপ্রেসওয়ের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে সন্দেহভাজন কয়েকটি গাড়ি শনাক্ত করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ইসমাইলকে শ্বাসরোধে হত্যার পর সন্দেহভাজন গাড়িগুলোর কোনো একটি থেকে এক্সপ্রেসওয়ের ওপর ফেলে দেওয়া হয়েছে।

সন্দেহভাজন গাড়িগুলো আটক করা গেলে হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে বলে আশা করছে পুলিশ।

এর আগে শনিবার সকাল পৌনে ৯টার দিকে বনানী এলাকায় এলিভেটেড এক্সপ্রেসওয়ের ওপর থেকে অজ্ঞাতপরিচয় হিসেবে মরদেহটি উদ্ধার করা হয়। তাঁর মুখে স্কচটেপ লাগানো ছিল। পরনে ছিল সিএনজিচালিত অটোরিকশাচালকদের ইউনিফর্মের মতো নীল রঙের শার্ট এবং লুঙ্গি।

পুলিশ মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। এ ঘটনায় তদন্ত চলছে।

(ঢাকাটাইমস/৫ সেপ্টেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
বাংলাদেশে পিএইচডির প্রয়োজনীয়তা: শিক্ষার মাধ্যমে ক্ষমতায়ন ও অর্থনৈতিক সাফল্য
বাংলাদেশি প্রবাসীদের জন্য নিউইয়র্কে কল সেন্টার চালু
নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১,৩৪২, নিখোঁজ ৪,৮৯৮
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা