নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে শাহবাগ অবরোধ, যানজট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৭:০৩
অ- অ+

নোয়াখালীকে পৃথক বিভাগ ঘোষণার দাবিতে রাজধানীর শাহবাগে সড়ক অবরোধ করে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা।

শুক্রবার বিকাল পৌনে চারটার দিকে তারা শাহবাগে অবস্থান নেন। এতে শাহবাগ ও আশপাশের সড়কে যান চলাচল ব্যাহত হয়ে যানজটের সৃষ্টি হয়েছে।

আন্দোলনকারীরা জানান, জুমার নামাজ শেষে বিকাল তিনটার দিকে চকবাজারের চক মসজিদ থেকে মিছিল নিয়ে শাহবাগের উদ্দেশে রওনা হন তারা। প্রায় ৪৫ মিনিট পর মিছিলটি শাহবাগে পৌঁছায়। এরপর সড়ক অবরোধ করে সেখানে অবস্থান নেন তারা।

এ সময় নোয়াখালীকে দ্রুত পৃথক বিভাগ ঘোষণার দাবিতে বিভিন্ন স্লোগান দেন আন্দোলনকারীরা। তাদের দাবি, দীর্ঘদিনের এই দাবি দ্রুত বাস্তবায়ন করে নোয়াখালীকে পৃথক বিভাগ ঘোষণা করতে হবে।

আন্দোলনকারীদের ভাষ্য, নোয়াখালীকে বিভাগ করা হলে প্রশাসনিক কার্যক্রম আরও গতিশীল হবে। একই সঙ্গে বৃহত্তর নোয়াখালী অঞ্চলের মানুষের নাগরিক সেবা পাওয়ার সুযোগ বাড়বে।

সড়ক অবরোধের কারণে শাহবাগ দিয়ে যান চলাচল বন্ধ হয়ে যায়। এর প্রভাব পড়ে আশপাশের সড়কগুলোতেও। এতে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে দায়িত্ব পালন করছেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
গোপালগঞ্জের ‘ফ্যামিলি ব্যবসা’ এখন বগুড়ায়: নাসীরুদ্দীন পাটওয়ারী
মাদক অপরাধের বিচার দ্রুত করতে ২২টি ট্রাইব্যুনাল গঠন
কারখানায় হাতে-কলমে শেখাচ্ছে বাপা, প্রশিক্ষণ ছড়িয়েছে দেশজুড়ে
কারারক্ষী ও আইনজীবীর পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ২
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা