জন্মাষ্টমীর শোভাযাত্রা: আজ বেলা তিনটা থেকে যেসব সড়কে যানবাহন নিয়ন্ত্রণ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৩
অ- অ+

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে রাজধানীতে অনুষ্ঠেয় বর্ণাঢ্য শোভাযা্ত্রা সামনে রেখে আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) কিছু সড়কে যানবাহন নিয়ন্ত্রণ করবে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এ সময় নির্ধারিত রুটে চলাচলকারী যানবাহনকে বিকল্প সড়ক ব্যবহার করতে হবে।

ডিএমপির তথ্য অনুযায়ী, আজ বেলা তিনটায় জন্মাষ্টমীর শোভাযাত্রা ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে বিভিন্ন সড়ক ঘরে বাহাদুর শাহ পার্কে গিয়ে শেষ হবে।

শোভাযাত্রার পথ হলো- ঢাকেশ্বরী জাতীয় মন্দির থেকে শুরু হয়ে পলাশী বাজার, জগন্নাথ হল, কেন্দ্রীয় শহীদ মিনার, দোয়েল চত্বর, হাইকোর্ট, বঙ্গবাজার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন ভবন, গোলাপ শাহ মাজার ও গুলিস্তান মোড় থেকে নবাবপুর রোড, রায় সাহেব বাজার মোড় হয়ে বাহাদুর শাহ পার্ক।

এসব পথে চলাচলকারী যানবানকে বেলা তিনটা থেকে সন্ধ্যা পর্যন্ত বিকল্প সড়ক ব্যবহারের অনুরোধ জানিয়েছে ডিএমপি।

শোভাযাত্রায় নিরাপত্তার স্বার্থে হ্যান্ডব্যাগ, ট্রলি, বড় ভ্যানিটি ব্যাগ, পোঁটলা, দাহ্য পদার্থ, ছুরি, অস্ত্র, কাঁচি ও ক্ষয়কারক তরল না নেওয়ার জন্য অনুরোধ জানানো হয়।

শোভাযাত্রা ঘিরে রাজধানীজুড়ে ব্যাপক নিরাপত্তাব্যবস্থার নেওয়ার কথা জানিয়েছে ডিএমপি। পিকেট ও টহল পার্টির পাশাপাশি সিসিটিভি ক্যামেরা, ফুট প্যাট্রল, রুফটপ পার্টি, হোন্ডা মোবাইল, ডিবি ও সাদা পোশাকের গোয়েন্দা দল মোতায়েন থাকবে। সোয়াট ও বোম ডিসপোজাল ইউনিট এবং পর্যাপ্ত ট্রাফিক পুলিশ থাকবে।

অনুষ্ঠানকে কেন্দ্র করে কোনো উগ্রবাদী গোষ্ঠী, অন্যান্য নিষিদ্ধঘোষিত সংগঠন এবং রাষ্ট্র ও সরকারবিরোধী কুচক্রী মহল যাতে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি করতে না পারে সে লক্ষ্যে গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

(ঢাকাটাইমস/৪সেপ্টেম্বর/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম
নেপালে বন্যা বিধ্বস্ত সুড়ঙ্গ থেকে ৯ দিন পর একজনকে জীবিত উদ্ধার
নাইজেরিয়ায় তেল চুরির সময় বিষাক্ত ধোঁয়ায় নিহত ৪৩
লস অ্যাঞ্জেলেসে গাড়ির ধাক্কায় নিহত ১
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা