বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে ২ জেলের মরদেহ উদ্ধার, নিখোঁজ ২

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৫
অ- অ+

কক্সবাজারের বঙ্গোপসাগর উপকূলে মাছ ধরার একটি ট্রলার ডুবে দুই জেলের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও দুই জেলে নিখোঁজ রয়েছেন। নিহতরা হলেন ফয়েজ আহমেদ ও সাইফুল ইসলাম। নিখোঁজ জেলেরা হলেন নুরুল আলম ও মুহিব উল্লাহ। তাঁদের সবার বাড়ি কক্সবাজারের মহেশখালী উপজেলায়।

আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) ভোরে কক্সবাজারের নাজিরারটেক উপকূলের কাছে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, মহেশখালীর কুতুবজোম এলাকার ফরিদুল আলমের মালিকানাধীন একটি মাছ ধরার ট্রলার নিয়ে কয়েকজন জেলে মঙ্গলবার রাতে সাগরে মাছ ধরতে রওনা হন। বৃহস্পতিবার ভোররাত ৪টার দিকে ট্রলারটি নাজিরারটেক উপকূলের কাছাকাছি পৌঁছালে ঝড়ের কবলে পড়ে উল্টে যায়।

দুর্ঘটনার পর স্থানীয় জেলেরা উদ্ধার অভিযান শুরু করেন। একপর্যায়ে তাঁরা ফয়েজ আহমেদ ও সাইফুল ইসলামের মরদেহ উদ্ধার করেন। তবে নুরুল আলম ও মুহিব উল্লাহর কোনো সন্ধান পাওয়া যায়নি।

নিখোঁজ দুই জেলেকে উদ্ধারে স্থানীয় জেলেরা সাগরে তল্লাশি চালিয়ে যাচ্ছেন।

তবে দুর্ঘটনার সময় ট্রলারটিতে মোট কতজন জেলে ছিলেন, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি।

(ঢাকাটাইমস/৩ সেপ্টেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশের বাজারে আবার বাড়লো স্বর্ণের দাম
ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় ৪২৯ জন গ্রেপ্তার, মামলা ৬৪
কয়েক মাসের মধ্যে জাতীয় সংসদ সোলার সিস্টেমের আওতায় আসবে: প্রধানমন্ত্রী
দুবাই ছাড়ার পর বেনজীর কোথায়, জানতে ইন্টারপোলকে চিঠি পুলিশের
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা