অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ হকিতে

আগামীকাল স্বাগতিক চীনের মুখোমুখি হবে বাংলাদেশ

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৬:০৯
অ- অ+

শুরুতেই কঠিন পরীক্ষা। অনূর্ধ্ব-২০ এশিয়া কাপ হকিতে নিজেদের প্রথম ম্যাচে আগামীকাল স্বাগতিক চীনের মুখোমুখি হবে বাংলাদেশ। চীনের মকিতে হতে যাওয়া ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় বেলা ৩টায়। তবে প্রতিপক্ষের শক্তি-সামর্থ্যের চেয়ে বাংলাদেশের কাছে বড় হয়ে উঠছে বিশ্বকাপে খেলার লক্ষ্য। টুর্নামেন্টের সেরা ছয়ে থাকতে পারলেই মিলবে অনূর্ধ্ব-২০ হকি বিশ্বকাপের টিকিট।

প্রথম ম্যাচে চীনকে হারাতে পারলে পরের ধাপের পথ কিছুটা সহজ হবে বলে মনে করেন বাংলাদেশ অধিনায়ক মাহমুদ হাসান। তাই স্বাগতিকদের বিপক্ষে জয় দিয়েই অভিযান শুরু করতে চান তাঁরা। মাহমুদ বলেন, ‘সবার লক্ষ্য একটাই, আমাদের জিততে হবে, ওয়ার্ল্ড কাপ কোয়ালিফাই করতে হবে। এখন চীনের সঙ্গে যদি আমরা জিততে পারি, দেখা যাবে যে আমাদের পরের ম্যাচগুলা একটু সুবিধা হবে। আমাদের কোয়ালিফাইং যে স্টেজটা পড়বে, সেটাতে একটু আমরা সহজ দল পাব। তো আমাদের সবার টার্গেট একটাই যে, আমরা কালকে জিতে বের হব।’

টুর্নামেন্টের প্রস্তুতির জন্য কয়েক দিন আগেই চীনে পৌঁছেছে বাংলাদেশ দল। মকির আবহাওয়া ও মাঠের কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিতে অনুশীলনের পাশাপাশি জাপানের বিপক্ষে একটি প্রস্তুতি ম্যাচও খেলেছে তারা। আজ শেষ অফিশিয়াল অনুশীলন সেশন শেষ করেছে দল। স্বস্তির খবর, স্কোয়াডের সবাই পুরোপুরি ফিট এবং কোনো খেলোয়াড়ের চোট নেই।

প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট অধিনায়ক মাহমুদ হাসানও। জাপানের বিপক্ষে ম্যাচটিকে কাজে লাগিয়ে দলের খেলোয়াড়েরা নিজেদের আরও প্রস্তুত করে নিয়েছেন বলে জানান তিনি, ‘আলহামদুলিল্লাহ, আমাদের প্রথম ম্যাচের প্রস্তুতি ভালো। আমরা জাপানের সঙ্গে একটা ম্যাচ খেলার সুযোগ পেয়েছি। সেখানে আমাদের ছেলেরা যারা আছে, তারা সবাই নিজেদের আর একটু প্রস্তুত করে নিতে পারছে।’

বাংলাদেশের প্রস্তুতি অন্য দলগুলোর তুলনায় কম হওয়ায় চীনের বিপক্ষে ম্যাচটিকে কঠিনই দেখছেন দক্ষিণ আফ্রিকান কোচ জাইলস বোনেট। স্বাগতিকদের লক্ষ্য যেখানে শিরোপা, সেখানে বাংলাদেশের লক্ষ্য বিশ্বকাপে জায়গা করে নেওয়া। তাই দলগত কাঠামো ঠিক রেখে যতক্ষণ সম্ভব চীনের সঙ্গে লড়াই চালিয়ে যেতে চান তিনি।

চীন থেকে পাঠানো ভিডিও বার্তায় কোচ বলেন, ‘অন্যান্য দলের তুলনায় আমাদের প্রস্তুতি একেবারেই ভিন্ন। তাই ম্যাচটি খুবই কঠিন হতে যাচ্ছে। চীন এসেছে এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হতে, আর আমরা এসেছি কোয়ালিফাই করতে। ভালো ফলাফল পেতে আমাদের নিজেদের দলগত কাঠামোর ওপর পুরোপুরি নির্ভর করতে হবে। চীনের বিপক্ষে যত দীর্ঘ সময় সম্ভব লড়াই বজায় রাখার চেষ্টা করব আমরা।’

শক্তির বিচারে চীনের চেয়ে পিছিয়ে বাংলাদেশ। এশিয়ায় বাংলাদেশের র‍্যাঙ্কিং সপ্তম, যেখানে চীন, পাকিস্তান ও মালয়েশিয়া রয়েছে এগিয়ে। ফলে আগামীকালের ম্যাচে নিজেদের আন্ডারডগ হিসেবেই দেখছেন বোনেট। তবে অসম্ভব প্রত্যাশা না করে নিজেদের সামর্থ্য অনুযায়ী লড়াই করাই তাঁর কাছে গুরুত্বপূর্ণ।

তিনি বলেন, ‘‘স্বাভাবিক সমীকরণ অনুযায়ী চীনেরই জেতা উচিত। সেটাই স্বাভাবিক ফল। আপনি যদি ভাবেন বাংলাদেশ এক লাফেই বড় ফল পেয়ে যাবে, তবে সেটা হবে চরম অবাস্তব চিন্তাভাবনা। এশিয়ায় আমাদের র‍্যাঙ্কিং ৭ম। র‍্যাঙ্কিং পয়েন্টের দিক থেকে আমরা মালয়েশিয়া, পাকিস্তান ও চীনের পেছনে আছি। তাই আমরা এই ম্যাচে 'আন্ডারডগ' বা পিছিয়ে থাকা দল হিসেবেই নামছি। আমরা মাঠে লড়াই করতে চাই, তবে আমাদের বাস্তববাদী হতে হবে।’’

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাতক্ষীরায় আ.লীগ নেতা রাজ্যেশ্বরের জামিন নামঞ্জুর
পুলিশকে দুষ্ট দমনে কঠোর, শিষ্টের পালনে মানবিক হওয়ার নির্দেশ রাষ্ট্রপতির
সন্ধ্যার মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস
রূপগঞ্জে সহযোগীসহ শীর্ষ সন্ত্রাসী কালাই সবুজ গ্রেপ্তার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা