জন্মাষ্টমী ঘিরে সারা দেশে র‌্যাবের নিরাপত্তা জোরদার

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪২| আপডেট : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫
অ- অ+

হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব জন্মাষ্টমী শান্তিপূর্ণ ও নিরবচ্ছিন্নভাবে উদ্‌যাপন নিশ্চিত করতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) সারা দেশে নিরাপত্তা জোরদার করেছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নিয়মিত টহলের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়িয়েছে।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) শ্রীকৃষ্ণের জন্মবার্ষিকী উপলক্ষে এ নিরাপত্তা ব্যবস্থা জোরদারের কথা জানায় র‌্যাব।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে পুলিশের এই এলিট ফোর্স জানায়, চরমপন্থী গোষ্ঠী, নিষিদ্ধ সংগঠন এবং অন্যান্য উপাদানের কার্যকলাপ ও গতিবিধির ওপর র‌্যাব কড়া নজরদারি রাখছে।

র‍্যাব জানায়, দেশজুড়ে মন্দির, পূজামণ্ডপ, অনুষ্ঠানস্থল এবং অন্যান্য গুরুত্বপূর্ণ স্থানে নিরাপত্তা জোরদার করা হয়েছে। যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে নিয়মিত টহল জোরদার করার পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। প্রতিটি ব্যাটালিয়ন সম্ভাব্য নিরাপত্তা ঝুঁকি পর্যালোচনা ও উৎসবের জন্য এলাকাভিত্তিক নিরাপত্তা পরিকল্পনা করেছে।

এ ছাড়া, আগাম তথ্য সংগ্রহ এবং যেকোনো সম্ভাব্য হুমকি শনাক্ত করতে গোয়েন্দা কার্যক্রম জোরদার করা হয়েছে।

জন্মাষ্টমীর অনুষ্ঠানে যোগদানকারী গুরুত্বপূর্ণ ব্যক্তি, ধর্মীয় নেতা, পুরোহিত এবং বিদেশি নাগরিকদের জন্য বিশেষ নিরাপত্তা ব্যবস্থা করা হয়েছে।

জন্মাষ্টমীর শোভাযাত্রার চারপাশেও নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। শোভাযাত্রার সামনে, পিছনে এবং উভয় পাশে পর্যাপ্ত সংখ্যক র‌্যাব সদস্য মোতায়েন করা হবে এবং যেকোনো জরুরি পরিস্থিতিতে সাড়া দেওয়ার জন্য সংরক্ষিত বাহিনী প্রস্তুত থাকবে।

জনগণকে শান্তিপূর্ণ ও নিরাপদে জন্মাষ্টমী উদ্‌যাপনের আহ্বান জানিয়ে যেকোনো সন্দেহজনক ব্যক্তি, বস্তু বা কার্যকলাপ সম্পর্কে আইন প্রয়োগকারী সংস্থাকে অবহিত করতে র‌্যাবের পক্ষ থেকে অনুরোধ জানায় র‌্যাব।

সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করতে পারে এমন গুজব, ভুল তথ্য, উস্কানিমূলক পোস্ট, মন্তব্য, ছবি এবং অন্যান্য অনলাইন বিষয়বস্তু শনাক্ত ও তার বিস্তার রোধ করতে র‌্যাবের সাইবার নজরদারি কার্যক্রমও অব্যাহত রয়েছে বল জানায় সংস্থাটি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবার বাড়ল
আজ কমতে পারে গরম
ইসরায়েলের নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা, কে কতটা আসন পেল
১ নভেম্বর সেন্ট মার্টিন দ্বীপে পর্যটক জাহাজ চলা শুরু হচ্ছে না