৯৯৫ কোটি টাকায় আল হিলালে ব্রাজিলের মার্তিনেল্লি

স্পোর্টস ডেস্ক
  প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৪
অ- অ+

আর্সেনালের সঙ্গে সাত বছরের সম্পর্কের ইতি টেনে সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দিয়েছেন ব্রাজিলের ফরোয়ার্ড গ্যাব্রিয়েল মার্তিনেল্লি। ২৫ বছর বয়সী এই ফুটবলারকে ৬ কোটি পাউন্ডে (৯৯৫ কোটি টাকা) দলে নিয়েছে আল হিলাল।

এটিই আর্সেনালের ইতিহাসে রেকর্ড দলবদল।

আল হিলালের সঙ্গে ৪ বছরের চুক্তি করেছেন মার্তিনেল্লি। ভবিষ্যতে তাকে অন্য কোনো ক্লাবের কাছে বিক্রি করা হলে সেই দলবদল থেকেও অর্থ পাবে আর্সেনাল।

এর আগে ২০১৭ সালে অ্যালেক্স অক্সলেড-চেম্বারলেনকে লিভারপুলের কাছে ৩ কোটি ৫০ লাখ পাউন্ডে বিক্রি করেছিল আর্সেনাল।

এত দিন সেটিই ছিল ক্লাবটির সর্বোচ্চ দামে খেলোয়াড় বিক্রির রেকর্ড। এক বিবৃতিতে আল হিলাল বলেছে, ‘আল হিলাল ক্লাবের পরিচালনা পর্ষদ, মহামান্য প্রিন্স নওয়াফ বিন সাদের নেতৃত্বে আর্সেনাল থেকে ব্রাজিলিয়ান খেলোয়াড় গ্যাব্রিয়েল মার্তিনেল্লিকে চার বছরের জন্য আল মূল দলের হয়ে খেলার জন্য চুক্তিবদ্ধ করেছে।’

২০১৯ সালে ব্রাজিলের ক্লাব ইতুয়ানো থেকে আর্সেনালে যোগ দেওয়ার পর ২৭৮ ম্যাচে ৬২ গোল করেছেন মার্তিনেল্লি। গত মৌসুমে গানারদের ইংলিশ প্রিমিয়ার লিগ জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল তার।

একই মৌসুমে দলটি চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও উঠেছিল। তবে চলতি মৌসুমে লিগের প্রথম দুই ম্যাচের দলে জায়গা হয়নি তার।

আল হিলাল জানিয়েছে, গতকাল বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) নতুন দলের সঙ্গে অনুশীলন করেছেন মার্তিনেল্লি। আজ রাতে সৌদি প্রো লিগে আল শাবাবের বিপক্ষে ম্যাচ দিয়ে তার অভিষেকও হতে পারে।

এ বছর ইংলিশ প্রিমিয়ার লিগ থেকে ক্রিসেনসিও সামারভিল এবং অলি ওয়াটকিনসও সৌদি ক্লাবটিতে যোগ দিয়েছেন।

সৌদি প্রো লিগের নতুন মৌসুমে নিজেদের প্রথম চার ম্যাচ জিতে পয়েন্ট তালিকার শীর্ষে আছে আল হিলাল।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম
নেপালে বন্যা বিধ্বস্ত সুড়ঙ্গ থেকে ৯ দিন পর একজনকে জীবিত উদ্ধার
নাইজেরিয়ায় তেল চুরির সময় বিষাক্ত ধোঁয়ায় নিহত ৪৩
লস অ্যাঞ্জেলেসে গাড়ির ধাক্কায় নিহত ১
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা