কুয়েতে বাংলাদেশি প্রবাসীদের জরুরি নির্দেশনা

মধ্যপ্রাচ্যের কুয়েতে নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার ঘটনায় সেখানে অবস্থানরত বাংলাদেশি প্রবাসীদের বিশেষ সতর্ক থাকার নির্দেশনা দিয়েছে বাংলাদেশ দূতাবাস।
কাউন্সেলর ও দূতালয় প্রধান মোহাম্মদ মনিরুজ্জামান স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে এ নির্দেশনা দেওয়া হয়।
বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) জারি করা বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে কুয়েতে নতুন করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার প্রেক্ষাপটে দেশটিতে বসবাসরত সব বাংলাদেশি নাগরিককে বিশেষ সতর্কতা অবলম্বনের অনুরোধ জানানো হয়েছে। নিরাপত্তার স্বার্থে সবাইকে সামরিক স্থাপনার আশপাশ থেকে দূরে থাকার আহ্বান জানানো হয়।
এ ছাড়া কুয়েতের আইন মেনে চলার পাশাপাশি দেশটির সরকারের দেওয়া নিরাপত্তা নির্দেশনা অনুসরণ করতে বলা হয় বিজ্ঞপ্তিতে। একই সঙ্গে ক্ষেপণাস্ত্র বা ড্রোন হামলার কোনো ছবি বা ভিডিও ধারণ না করার জন্য সতর্ক করা হয়।
সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারের ক্ষেত্রে সতর্ক থাকার আহ্বান জানিয়ে দূতাবাস বর্তমান আঞ্চলিক পরিস্থিতি-সংক্রান্ত কোনো ছবি বা ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করার জন্যও প্রবাসীদের অনুরোধ করেছে।
(ঢাকাটাইমস/৪সেপ্টেম্বর/মোআ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































