জ্বালানি তেলের দাম আবার বাড়ল

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৮
অ- অ+

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনার জেরে বিশ্ববাজারে আবার তেলের দাম বেড়েছে। এতে তেলের দাম এখন সাপ্তাহিক সূচকে সর্বোচ্চ পর্যায়ের কাছাকাছি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, শুক্রবার (৪ সেপ্টেম্বর) গ্রিনিচ মান সময় রাত ১টা পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম ১৫ সেন্ট বা ০.২ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯৫.৬৭ ডলারে দাঁড়িয়েছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ২৬ সেন্ট বা ০.৩ শতাংশ বেড়ে প্রতি ব্যারেল ৯১.৫৬ ডলারে উঠেছে।

তেলের দাম বাড়ার কারণ হিসে্বে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স জানায়, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে উত্তেজনা ও সংঘাতের কারণে মধ্যপ্রাচ্য থেকে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা বেড়েছে। এর প্রভাবেই মূলত তেলের দাম বাড়ছে।

এ নিয়ে গত এক সপ্তাহে ব্রেন্ট ক্রুডের দাম ৭.১ শতাংশ এবং ডব্লিউটিআইয়ের দাম ৯.৮ শতাংশ বেড়েছে।

(ঢাকাটাইমস/৪সেপ্টেম্বর/মোআ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশিদের মাল্টিপল এন্ট্রি ভিসা সীমিত করল মালয়েশিয়া, প্রবাসীদের বিভ্রান্তির আশঙ্কা
আজ শুভ জন্মাষ্টমী, শোভাযাত্রা পলাশীর মোড় থেকে
কুয়েতে বাংলাদেশি প্রবাসীদের জরুরি নির্দেশনা
জন্মাষ্টমী ঘিরে সারা দেশে র‌্যাবের র‌্যাবের নিরাপত্তা জোরদার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা