মাদরাসার ছাত্ররা ড্রাগ সেবন করে না: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৩৯
অ- অ+

মাদরাসার ছাত্ররা ড্রাগ সেবন করে এমন অভিযোগ কেউ করতে পারবে না বলে জানিয়েছেন জামায়াতে ইসলামের আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর মিন্টো রোডের বিরোধীদলীয় নেতার বাসভবনে বিশ্বজয়ী হাফেজদের সংবর্ধনা অনুষ্ঠান শেষে এ কথা বলেন তিনি৷

জামায়াত আমির বলেন, মাদরাসার ছাত্ররা ড্রাগ সেবন করে না। ইয়াবা, গাঞ্জা এগুলা সেবন করে কেও বলতে পারবে না। এমনকি খুব এক্সেপশনাল ছাড়া মাদরাসার কোন ছাত্রের ঠোঁটে আপনি সিগারেটও দেখবেন না।

এ ছাড়া দেশবাসীর উদ্দেশ্যে ডা. শফিকুর রহমান বলেন, জনস্বার্থ রক্ষায় সরকার ব্যর্থ হয়েছে। সরকারের ব্যর্থতার কারণে ১১ দল রাজপথে কর্মসূচি দিতে বাধ্য হচ্ছে। দেশ ও জনগণের অধিকার আদায়ে বিরোধী দল সংসদ ও রাজপথে সমানভাবে সরব থাকবে।

এদিকে, দেশের কওমি শিক্ষার মানোন্নয়নে সরকারের আন্তরিকতার অভাব রয়েছে বলেও এ সময় অভিযোগ করেন জামায়াত আমির।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
দেশের প্রতিটি সরকারি হাসপাতালকে দালালমুক্ত করা হবে: স্বাস্থ্যমন্ত্রী
বর্ণাঢ্য শোভাযাত্রায় ঢাকায় উদযাপিত হলো জন্মাষ্টমী
সংখ্যালঘু নয়, নাগরিক পরিচয়েই সবাই সমান অধিকার ভোগ করবে: স্বরাষ্ট্রমন্ত্রী
গোপালগঞ্জের ‘ফ্যামিলি ব্যবসা’ এখন বগুড়ায়: নাসীরুদ্দীন পাটওয়ারী
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা