প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগ, সিফাতকে আদালতে পাঠাল পুলিশ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১৬:৪৫
অ- অ+

বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ তুলে সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের গালিগালাজ করে ফেসবুকে ভিডিও প্রকাশের অভিযোগে সিফাত আব্দুল্লাহ নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে কটূক্তির অভিযোগে তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। শুক্রবার দুপুরে তাঁকে আদালতে পাঠানো হয়।

পুলিশ জানায়, বৃহস্পতিবার রাত সাড়ে আটটার দিকে গাজীপুরের বাসা থেকে সিফাত আব্দুল্লাহকে আটক করা হয়। পরে রাত নয়টার দিকে তাঁকে গাছা থানায় নেওয়া হয়। বিষয়টি নিশ্চিত করেন গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম রব্বানী।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সিফাত আব্দুল্লাহ কিছুদিন ধরে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রধানমন্ত্রী ও সরকারের বিভিন্ন ব্যক্তিকে নিয়ে আপত্তিকর বক্তব্য ও লেখালেখি করে আসছিলেন বলে অভিযোগ রয়েছে। সর্বশেষ বৃহস্পতিবার তিনি ১ মিনিট ২৪ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে প্রকাশ করেন। ওই ভিডিওতে সরকারের সংশ্লিষ্ট ব্যক্তিদের উদ্দেশে গালিগালাজ করতে দেখা যায় তাঁকে।

ভিডিওতে সিফাত দাবি করেন, চলতি মাসে তাঁর বাসায় ৪ হাজার টাকা এবং আগের মাসে ৫ হাজার টাকা বিদ্যুৎ বিল এসেছে। তাঁর দাবি, এ বিল স্বাভাবিকের তুলনায় বেশি। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি ভিডিওটি প্রকাশ করেন। পরে ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে পুলিশ তাঁকে আটক করে।

সিফাত আব্দুল্লাহ রাজধানীর আদমজী ক্যান্টনমেন্ট কলেজের শিক্ষার্থী।

গাছা থানার ওসি গোলাম রব্বানী বলেন, প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগে সিফাত আব্দুল্লাহকে আটক করা হয়েছিল। পরে তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার দুপুর ১টার দিকে সিফাত আব্দুল্লাহকে আদালতে পাঠানো হয়।

তবে বিদ্যুৎ বিল নিয়ে সিফাত আব্দুল্লাহর করা দাবির সত্যতা এবং তাঁর বিরুদ্ধে আনা অন্যান্য অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট বিদ্যুৎ কর্তৃপক্ষের বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
কারখানায় হাতে-কলমে শেখাচ্ছে বাপা, প্রশিক্ষণ ছড়িয়েছে দেশজুড়ে
কারারক্ষী ও আইনজীবীর পরিচয়ে প্রতারণা, গ্রেপ্তার ২
নোয়াখালীকে বিভাগ ঘোষণার দাবিতে শাহবাগ অবরোধ, যানজট
নিউইয়র্ক সিটির স্কুলে অষ্টম শ্রেণি পর্যন্ত নিষিদ্ধ হলো ‘এআই’
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা