ইস্টার্ন রিফাইনারি আধুনিকায়নে সরকারের সঙ্গে আইডিবির বিলিয়ন ডলারের চুক্তি

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৩ সেপ্টেম্বর ২০২৬, ১৫:০৪
অ- অ+

দেশের জ্বালানি তেল পরিশোধনের সক্ষমতা তিন গুণ বাড়াতে ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। এ প্রকল্পে অর্থায়নের জন্য ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) ১ বিলিয়ন মার্কিন ডলার সহায়তা দিচ্ছে।

আজ বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পে অর্থায়নসংক্রান্ত একটি চুক্তি সই হয়েছে।

প্রধানমন্ত্রী তারেক রহমান এবং ইসলামিক ডেভেলপমেন্ট ব্যাংক (আইডিবি) গ্রুপের চেয়ারম্যান ড. মুহাম্মদ আল জাসের উপস্থিতিতে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি মোস্তফা জুলফিকার হাসান গণমাধ্যমকে চুক্তি স্বাক্ষরের বিষয়টি নিশ্চিত করেছেন।

চুক্তির আওতায় ইস্টার্ন রিফাইনারির আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পে ১ বিলিয়ন মার্কিন ডলার অর্থায়ন করা হবে। প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশে জ্বালানি তেল পরিশোধনের সক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়বে এবং আমদানিনির্ভরতা কমানোর পাশাপাশি জ্বালানি নিরাপত্তা জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

সরকারের পরিকল্পনা অনুযায়ী, ইস্টার্ন রিফাইনারির দ্বিতীয় ইউনিট স্থাপনের মাধ্যমে দেশে জ্বালানি তেল পরিশোধনের সক্ষমতা প্রায় তিন গুণ বাড়ানোর লক্ষ্য রয়েছে। এতে দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে সক্ষমতা বাড়ার পাশাপাশি জ্বালানি খাতে দীর্ঘমেয়াদি সুবিধা তৈরি হবে।

(ঢাকাটাইমস/৩ সেপ্টেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পাবনা জেলা যুবলীগের নতুন কমিটিতে সভাপতি পিয়াল, সম্পাদক তাজুল
উল্টো পথে চলছিল মন্ত্রীর গাড়ি, চালকের বিরুদ্ধে দুটি মামলা
বনানীতে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল-হ্যান্ডকাফসহ পাঁচজন গ্রেপ্তার
নড়াইলে শিক্ষকের বিরুদ্ধে মাদরাসা ছাত্রকে হত্যার অভিযোগ
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা