শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন মির্জা আব্বাস

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাস।
বৃহস্পতিবার সংসদ অধিবেশন শেষে তিনি গাড়ি থেকে নেমে হুইলচেয়ারে করে সমাধিস্থলে যান। এ সময় তার সঙ্গে দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা উপস্থিত ছিলেন।
মির্জা আব্বাস প্রয়াত দুই নেতার কবরে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান। পরে, তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে ফাতেহা পাঠ করেন এবং তাঁদের আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন।
এর আগে, চিকিৎসা শেষে পাঁচ মাস পর গতকাল বুধবার রাতে মালয়েশিয়া থেকে দেশে ফেরেন মির্জা আব্বাস।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































