পুলিশের পাঁচ কর্মকর্তাকে বদলি

পুলিশের অতিরিক্ত ও সহকারী পুলিশ সুপার পদমর্যাদার পাঁচ কর্মকর্তাকে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে।
বৃহস্পতিবার পুলিশ সদর দপ্তরের পার্সোনেল ম্যানেজমেন্ট-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
প্রজ্ঞাপন অনুযায়ী, সিলেট মহানগর পুলিশের (এসএমপি) অতিরিক্ত উপপুলিশ কমিশনার (এডিসি) মো. মনজুরুল আলমকে অতিরিক্ত পুলিশ সুপার হিসেবে সিলেট জেলায় বদলি করা হয়েছে।
একই প্রজ্ঞাপনে পুলিশ স্টাফ কলেজের সহকারী পুলিশ সুপার তানিয়া সুলতানা ইভাকে পুলিশ ট্রেনিং সেন্টারে বদলি করা হয়েছে। এছাড়া দিনাজপুরের হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার আ.ন.ম. নিয়ামত উল্লাহ, ডিএমপির সহকারী পুলিশ কমিশনার মো. আবু হাসান ও আবদুল্লাহ আল মামুনকে সহকারী পুলিশ সুপার হিসেবে এসবিতে বদলি করা হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












































