সাবেক বিমানবাহিনী প্রধান খাদেমুল বাশারের ৫০তম শাহাদাতবার্ষিকী পালিত

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৫১
অ- অ+

যথাযথ মর্যাদা ও ভাবগাম্ভীর্যের সঙ্গে সাবেক বিমানবাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ খাদেমুল বাশার, বীর উত্তম এবং স্কোয়াড্রন লিডার মফিজুল হকের ৫০তম শাহাদাতবার্ষিকী পালন করেছে বাংলাদেশ বিমানবাহিনী।

আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে তাদের শাহাদাতবার্ষিকী পালন করা হয়।

এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ খাদেমুল বাশার মহান মুক্তিযুদ্ধে ৬ নম্বর সেক্টরের সেক্টর কমান্ডার হিসেবে বীরত্বের সঙ্গে দায়িত্ব পালন করেন। মুক্তিযুদ্ধে তার গৌরবোজ্জ্বল ভূমিকা এবং স্বাধীনতার পর বাংলাদেশ বিমানবাহিনী গঠনে অসামান্য অবদানের জন্য তাকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছে বাংলাদেশ বিমানবাহিনী।

বাংলাদেশ বিমানবাহিনীর তথ্য অনুযায়ী, সাহসী এই বৈমানিক ১৯৭৬ সালের ১ সেপ্টেম্বর এক মর্মান্তিক বিমান দুর্ঘটনায় শাহাদাত বরণ করেন। একই দুর্ঘটনায় স্কোয়াড্রন লিডার মফিজুল হকও শাহাদাত বরণ করেন।

শাহাদাতবার্ষিকী উপলক্ষে আজ বাংলাদেশ বিমানবাহিনীর সব ঘাঁটি ও ইউনিটের কেন্দ্রীয় মসজিদে দোয়া মাহফিলের আয়োজন করা হয়। এতে এয়ার ভাইস মার্শাল মুহাম্মদ খাদেমুল বাশার ও স্কোয়াড্রন লিডার মফিজুল হকের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে বিমানবাহিনীর বিভিন্ন ঘাঁটি ও ইউনিটের কর্মকর্তারা, বিমানসেনা এবং অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া বাংলাদেশ বিমানবাহিনী ঘাঁটি বীর উত্তম এ কে খন্দকারে তাদের কবরে ফাতেহা পাঠের আয়োজন করা হয়। এ সময় তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানো হয়।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
এমপিওভুক্ত শিক্ষকরাও নতুন পে-স্কেলে বেতন পাবেন
মোটরসাইকেলসহ গাড়ির মালিক-চালকদের বড় সুখবর দিল বিআরটিএ
সৈয়দপুর রেলওয়ে কারখানা পরিদর্শনে মার্কিন রাষ্ট্রদূত
পিএসজি ছেড়ে অ্যাস্টন ভিলায় সেনেগাল উইঙ্গার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা