ঢাকার বায়ুর মান আজ অস্বাস্থ্যকর

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৫
অ- অ+

ঢাকার বায়ুর মান আজ অস্বাস্থ্যকর। এদিন বায়ুদূষণের শীর্ষে রয়েছে মালয়েশিয়ার কুচিং শহর। সেখানকার বাতাসের মানও বিপজ্জনক।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টায় বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে এ তথ্য জানা গেছে।

আইকিউএয়ারের সূচক অনুযায়ী, বিশ্বের দূষিত শহরের তালিকায় ৩২৮ স্কোর নিয়ে শীর্ষে রয়েছে মালয়েশিয়ার সারাওয়াক রাজ্যের রাজধানী কুচিং। ১৬২ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। তৃতীয় স্থানে থাকা চীনের সিচুয়ান প্রদেশের রাজধানী ছেংতুর স্কোর ১৫৮।

তালিকায় ১৫৩ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। এরপর পঞ্চম স্থানে সিঙ্গাপুর (১৫১), ষষ্ঠ স্থানে ভারতের কলকাতা (১৩৯), সপ্তম স্থানে উগান্ডার রাজধানী কাম্পালা (১৩৫) এবং অষ্টম স্থানে রয়েছে আফগানিস্তানের রাজধানী কাবুল (১৩২)।

এদিকে, ১২৭ স্কোর নিয়ে নবম অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। আর ১২২ স্কোর নিয়ে তালিকার দশম স্থানে রয়েছে মিশরের রাজধানী কায়রো।

একিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়, আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। স্কোর ১৫১ থেকে ২০০ হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বগুড়ায় সড়ক দুর্ঘটনায় আহত প্রতিমন্ত্রী ও তার স্ত্রী
দেশের বাজারে আবারও বাড়লো সোনার দাম
নেপালে ৯ দিন পর জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গ থেকে ২ জনকে জীবিত উদ্ধার
নাইজেরিয়ায় তেল চুরির সময় বিষাক্ত ধোঁয়ায় নিহত ৪৩
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা