নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহত বেড়ে ১,৩৪২, নিখোঁজ ৪,৮৯৮

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩৭
অ- অ+

নেপালে আকস্মিক বন্যা ও ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ১ হাজার ৩৪২ জনে দাঁড়িয়েছে। এখনো নিখোঁজ রয়েছেন ৪ হাজার ৮৯৮ জন। নিখোঁজদের সন্ধান, উদ্ধার ও ত্রাণ কার্যক্রম পরিচালনায় বন্যাকবলিত বিভিন্ন এলাকায় ৭ হাজার ৯০০-এর বেশি পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে।

নেপাল পুলিশের তথ্য অনুযায়ী, শনিবার (৬ সেপ্টেম্বর) ভোর ৫টা পর্যন্ত বন্যায় সবচেয়ে বেশি মরদেহ উদ্ধার হয়েছে চিতওয়ানে—৩৬০টি। এছাড়া পশ্চিম নওয়ালপরাসিতে ২৩০, পূর্ব নওয়ালপরাসিতে ২২২, নুয়াকোটে ১৯২, রাসুয়ায় ১৬০, গোর্খায় ৭৩, ধাদিঙে ৬৭ এবং তানাহুনে ৩৮টি মরদেহ উদ্ধার করা হয়েছে।

নিহতদের পরিচয় শনাক্ত করতে ব্যাপকভাবে ডিএনএ নমুনা সংগ্রহ করা হচ্ছে। কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত ২ হাজার ২৩২টি ডিএনএ নমুনা সংগ্রহ করা হয়েছে। এর মধ্যে ১ হাজার ২৬০টি মৃত ব্যক্তির কাছ থেকে এবং ৯৭২টি নিখোঁজ ব্যক্তিদের স্বজনদের কাছ থেকে নেওয়া হয়েছে।

পুলিশ প্রয়োজনীয় শনাক্তকরণ প্রক্রিয়া শেষে ১ হাজার ৩০টি মরদেহ সংরক্ষণ ও সাময়িকভাবে দাফন করেছে। এসব মরদেহের মধ্যে ২২২ জন নারী, ৩৫৫ জন পুরুষ এবং ৪৫৩টি অশনাক্ত মরদেহ রয়েছে।

নিখোঁজ স্বজনদের শনাক্ত করতে সহায়তার জন্য নেপাল পুলিশের ওয়েবসাইটে ১ হাজার ২৭০টি অশনাক্ত মরদেহের তথ্য ও প্রোফাইল প্রকাশ করা হয়েছে।

বন্যা-পরবর্তী উদ্ধার অভিযান, ত্রাণ বিতরণ, মরদেহ ব্যবস্থাপনা এবং সড়ক যোগাযোগ পুনরুদ্ধারের কাজে মোট ৭ হাজার ৯১২ জন পুলিশ সদস্য মোতায়েন রয়েছেন।

এদিকে নিখোঁজ ৪ হাজার ৮৯৮ জনের সন্ধানে তল্লাশি অভিযান অব্যাহত রয়েছে। বন্যায় বাস্তুচ্যুত ৩ হাজার ৬৫৫ জনকে বিভিন্ন অস্থায়ী আশ্রয়কেন্দ্র ও হোল্ডিং সেন্টারে রাখা হয়েছে।

দুর্যোগকবলিত এলাকায় নিখোঁজদের সন্ধানের পাশাপাশি মরদেহ শনাক্তকরণ, ত্রাণ বিতরণ এবং যোগাযোগব্যবস্থা স্বাভাবিক করার কাজও চলছে।

(ঢাকাটাইমস/৫ সেপ্টেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাজশাহী থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ, ভোগান্তিতে যাত্রীরা
বাংলাদেশে পিএইচডির প্রয়োজনীয়তা: শিক্ষার মাধ্যমে ক্ষমতায়ন ও অর্থনৈতিক সাফল্য
বাংলাদেশি প্রবাসীদের জন্য নিউইয়র্কে কল সেন্টার চালু
আশুলিয়ায় বাসা থেকে স্বামী-স্ত্রী ও সন্তানের মরদেহ উদ্ধার
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা