চট্টগ্রামে প্রবেশ করেছে ১১ দলীয় জোটের লংমার্চ

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৪:৫১
অ- অ+

কুমিল্লার দাউদকান্দি হয়ে চট্টগ্রাম বিভাগে প্রবেশ করেছে জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের লংমার্চ। আজ শনিবার (৫ সেপ্টেম্বর) সকালে রাজধানীর মতিঝিলের শাপলা চত্বরে সমাবেশ শেষে চট্টগ্রামের উদ্দেশে রওনা দেয় জোটের নেতাকর্মীদের বিশাল গাড়িবহর।

সকাল ৭টায় শাপলা চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হয়। পরে সোয়া ৮টার দিকে গাড়িবহর নিয়ে চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করেন জোটের নেতাকর্মীরা।

সংশ্লিষ্টরা জানান, লংমার্চের গাড়িবহরটি বিকেল ৪টার মধ্যে মিরসরাইয়ে পৌঁছানোর কথা রয়েছে। এরপর সেখান থেকে চট্টগ্রাম নগরের দিকে যাত্রা করবে বহরটি।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) বিভাগীয় সাংগঠনিক সম্পাদক এএসএম সুজা উদ্দিন বলেন, ‘আমাদের নেতৃবৃন্দ চট্টগ্রামের বিভিন্ন পয়েন্টে অবস্থান করছেন। আশা করছি, সন্ধ্যা ৭টার মধ্যে লংমার্চটি চট্টগ্রামের লালদিঘীর ময়দানে পৌঁছাবে।’

জোটের পক্ষ থেকে জানানো হয়েছে, গণভোটের রায় বাস্তবায়ন, জুলাই গণহত্যার বিচার, বিদ্যুৎ, তেল, গ্যাস ও সার সংকট নিরসন, নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি রোধ এবং চাঁদাবাজি ও দুর্নীতি বন্ধের দাবিতে এ লংমার্চের আয়োজন করা হয়েছে।

এ ছাড়া আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং প্রশাসন ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানে দলীয়করণ বন্ধের দাবিও রয়েছে লংমার্চের কর্মসূচিতে।

জোটের নেতাকর্মীরা জানান, এসব দাবিতে চট্টগ্রামে সমাবেশ ও কর্মসূচির মাধ্যমে সরকারের কাছে তাদের দাবি তুলে ধরা হবে।

(ঢাকাটাইমস/৫ সেপ্টেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4