শৈলকুপায় ১০ জলাশয়ে মাছের পোনা অবমুক্ত

ঝিনাইদহ প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১৫:৫২
অ- অ+

রাজস্ব বাজেটের আওতায় ঝিনাইদহের শৈলকুপায় বিভিন্ন জলাশয়ে মাছের পোনা অবমুক্ত করা হয়েছে। সকালে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে উপজেলার ১০টি জলাশয়ে বিভিন্ন প্রজাতির মোট ৩৩৩ দশমিক ৩৩ কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।

মাছের উৎপাদন বৃদ্ধি,জলাশয়ের প্রাকৃতিক ভারসাম্য রক্ষা এবং স্থানীয় পর্যায়ে মাছের চাহিদা পূরণের লক্ষ্যে এ পোনা অবমুক্তকরণ কার্যক্রম পরিচালনা করা হয়।

পোনা অবমুক্তকরণকালে উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান, ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেন, পুলিশ সুপার মিয়া মোহাম্মদ আশিষ বিন হাসান, শৈলকুপা উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুর রহমান, উপজেলা মৎস্য কর্মকর্তা ইমরান হোসেন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হুমায়ন বাবর ফিরোজ প্রমুখ।

(ঢাকা টাইমস/৫সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4