দিনাজপুরে দিবালোকে ছিনতাইয়ের ঘটনায় ২ যুবককে গ্রেপ্তার ​

দিনাজপুর প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৮:৩০
অ- অ+

দিনাজপুরে প্রকাশ্য দিবালোকে ছিনতাইয়ের ঘটনায় মূলহোতাসহ দুজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)। এ সময় ছিনতাইকৃত স্বর্ণালংকার গলিয়ে তৈরি বিভিন্ন অলংকার উদ্ধার করা হয়।

​মঙ্গলবার বিকেল ৪টায় দিনাজপুর পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সাংবাদিক সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আব্দুল হালিম।

পুলিশ সূত্রে জানা যায়, গত ২০ আগস্ট ২০২৬ তারিখ দুপুর আনুমানিক ১:৫১ মিনিটের দিকে দিনাজপুর সদর উপজেলার মির্জাপুর (বিআরটিসি বাস ডিপো সংলগ্ন) অর্পণা ছাত্রীনিবাসের মেইন গেইটের সামনে মোটরসাইকেলযোগে একটি ছিনতাইয়ের ঘটনা ঘটে। বেলী রানী (২২)-নামে এক নারীর গলায় থাকা স্বর্ণের চেইন ছিনতাইয়ের ওই দৃশ্য মুহূর্তেই সোশ্যাল মিডিয়ায় ছরিয়ে পরে এবং প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় ব্যাপক আলোড়ন সৃষ্টি করে। এ ঘটনায় ভুক্তভোগী বাদী হয়ে কোতোয়ালি থানায় মামলা দায়ের করেন।

​ঘটনার গুরুত্ব অনুধাবন করে দিনাজপুর জেলার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. আনোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে এবং ডিবি পুলিশের অফিসার ইনচার্জ মুহাম্মদ আলমগীর পিপিএম-এর নেতৃত্বে ডিবির একটি দল তথ্যপ্রযুক্তির সহায়তায় ছায়াতদন্ত শুরু করে। এরই ধারাবাহিকতায় গত ৭ সেপ্টেম্বর রাত ১০টায় চিরিরবন্দর থানাধীন কাঁউগা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে মূল ছিনতাইকারী আজমীর আহমেদ সোহেল ওরফে পিচ্চি সোহেলকে (৩০) গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তারকৃত আজমীর আহমেদ সোহেলের দেওয়া তথ্যের ভিত্তিতে ৮ সেপ্টেম্বর রাত ২টায় বিরামপুর থানা এলাকায় অপর একটি অভিযান চালানো হয়। অভিযানে ছিনতাইকৃত স্বর্ণ গলিয়ে তৈরি ৬টি নাকফুল, ২টি কানের দুল ও ২টি কানের রিং উদ্ধার করা হয় এবং ছিনতাইয়ের সহযোগী মো. রকিবুল ইসলাম রকিবকে (৩৩) গ্রেপ্তার করা হয়।

​পুলিশ জানিয়েছে, এ ঘটনার সাথে জড়িত অপর পলাতক আসামি মো. মুন্নাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

(ঢাকা টাইমস/৮সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4