মিরপুর বিভাগে পুলিশের সাঁড়াশি অভিযানে ১৩০ আসামি গ্রেপ্তার

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিরপুর বিভাগের সাত থানায় বিশেষ অভিযান চালিয়ে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে ১৩০ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার মিরপুর বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. মোস্তাক সরকার এ তথ্য নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, মিরপুর বিভাগের আওতাধীন সাতটি থানা এলাকায় দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে মোট ১৩০ জনকে গ্রেপ্তার করা হয়।
এর মধ্যে মিরপুর মডেল থানায় ২৮ জন, শাহ আলী থানায় ১৭ জন, পল্লবী থানায় ৩১ জন, কাফরুল থানায় ১৮ জন, দারুস সালাম থানায় ১৮ জন, রূপনগর থানায় ১০ জন এবং ভাসানটেক থানায় ৮ জন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিসি মো. মোস্তাক সরকার বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হয়েছে। তাদের আদালতে পাঠানো হয়েছে।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন







