ঝিনাইদহে বাসের ধাক্কায় হোটেল শ্রমিক নিহত

ঝিনাইদহের কোটচাঁদপুরে বাসের ধাক্কায় নুর ইসলাম (৫০) নামে এক হোটেল শ্রমিক নিহত হয়েছেন।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে শহরের আমবাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নুর ইসলাম শহরের কলেজ স্ট্যান্ড পাড়ার মৃত আমছার আলীর ছেলে।
স্বজনরা জানান, সকালে বাড়ি থেকে বের হয়ে কর্মস্থল হোটেলে যাচ্ছিলেন নুর ইসলাম। পথে শহরের আমবাজার এলাকায় পৌঁছালে ঢাকাগামী ‘দর্শনা ডিলাক্স’ পরিবহনের একটি বাস তাকে সজোরে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
প্রত্যক্ষদর্শী খন্দকার সোহেল রানা জানান, নুর ইসলাম রাস্তা পার হওয়ার চেষ্টা করছিলেন। এ সময় চুয়াডাঙ্গা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ‘দর্শনা ডিলাক্স’ পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিয়ে পালিয়ে যায়। পরে ঘটনাস্থলেই নুর ইসলামের মৃত্যু হয়।
কোটচাঁদপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
(ঢাকা টাইমস/৮সেপ্টেম্বর/এসএ)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন







