নতুন দায়িত্বে নাসের রহমান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৮:০১| আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১৮:০৫
অ- অ+

ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৩ (সদর-রাজনগর) আসনের সংসদ সদস্য এম নাসের রহমান।

বুধবার জাতীয় সংসদে ত্রয়োদশ সংসদের স্থায়ী কমিটি গঠনের সময় তাকে এই দায়িত্ব দেওয়া হয়। মৌলভীবাজার-৩ আসনটি জেলার সদর ও রাজনগর উপজেলা নিয়ে গঠিত এবং এর আসন নম্বর ২৩৭।

ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামালের সভাপতিত্বে সংসদ অধিবেশনে প্রধানমন্ত্রীর পক্ষে চিফ হুইপ মো. নুরুল ইসলাম ভূমি মন্ত্রণালয়-সম্পর্কিত স্থায়ী কমিটি গঠনের প্রস্তাব উত্থাপন করেন। সংসদে প্রস্তাবটি গৃহীত হলে নাসের রহমানকে সভাপতি করে কমিটি গঠন করা হয়।

কমিটির অন্য সদস্যরা হলেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, জয়নাল আবেদীন, সরদার সরফুদ্দিন আহমেদ, শাহ মো. ওয়ারেছ আলী মামুন, এরশাদুল্লাহ, সুলতানা আহমেদ, মাহবুবুর রহমান বেলাল ও মাহমুদুল্লাহ।

রাজনীতিতে দীর্ঘ পথচলা

নাসের রহমান সাবেক সফল অর্থমন্ত্রী ও বিএনপির প্রয়াত নেতা এম সাইফুর রহমানের বড় ছেলে। মৌলভীবাজার জেলা বিএনপির সাবেক সভাপতি নাসের রহমান বর্তমানে দলের জাতীয় নির্বাহী কমিটির সদস্য। দীর্ঘদিন ধরে মৌলভীবাজারের রাজনীতিতে বিএনপির সংগঠন শক্তিশালী করার কাজে তিনি যুক্ত রয়েছেন।

দলের নেতা-কর্মীদের কাছে তিনি একজন সংগঠক হিসেবে পরিচিত। বিশেষ করে আওয়ামী লীগ সরকারের সময়ে বিএনপির আন্দোলন-সংগ্রামে তাকে সক্রিয় ভূমিকায় দেখা গেছে। ফ্যাসিস্ট সরকারের আমলে নাসের রহমানের বিরুদ্ধে একাধিক মামলা হয় এবং রাজনৈতিক, আর্থিকসহ নানা চাপ ও হয়রানির মুখে পড়তে হয়েছে বলে বিএনপির নেতা-কর্মীরা দাবি করে আসছেন। তবে এসব চাপের মধ্যেও তিনি রাজনৈতিক কর্মকাণ্ড চালিয়ে গেছেন।

দীর্ঘ রাজনৈতিক পথচলার পর চলতি বছরের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজার-৩ আসন থেকে বিএনপির প্রার্থী হিসেবে নির্বাচিত হন নাসের রহমান। সংসদ সদস্য হওয়ার পর এবার গুরুত্বপূর্ণ একটি সংসদীয় স্থায়ী কমিটির সভাপতির দায়িত্বও পেলেন তিনি। ভূমি মন্ত্রণালয়ের কার্যক্রম পর্যালোচনা, ভূমি ব্যবস্থাপনা ও সংশ্লিষ্ট নীতি-প্রশাসনিক বিষয়ে সংসদীয় নজরদারি এবং প্রয়োজনীয় সুপারিশ দেওয়ার ক্ষেত্রে এই কমিটির গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4