মুক্তিযুদ্ধের বিরোধিতার জায়গা থেকে জামায়াত এখনো সরে আসেনি: আবু হানিফ

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ অক্টোবর ২০২৬, ১৫:৩৬
অ- অ+

মুক্তিযুদ্ধের বিরোধিতার জায়গা থেকে জামায়াতে ইসলামী এখনো সরে আসেনি বলে মন্তব্য করেছেন গণঅধিকার পরিষদের উচ্চতর পরিষদ সদস্য ও দলটির মুখপাত্র আবু হানিফ।

মঙ্গলবার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।

আবু হানিফ তার পোস্টে উল্লেখ করেন, ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে জামায়াতে ইসলামীর অবস্থান ছিল বাংলাদেশের স্বাধীনতার বিপক্ষে। বাংলাদেশের রাজনীতিতে সক্রিয় থাকতে হলে দলটিকে এই ঐতিহাসিক দায়ের মুখোমুখি হতেই হবে। বিশেষ করে, মুক্তিযুদ্ধে বিরোধিতার জন্য জামায়াত কখনো আনুষ্ঠানিকভাবে জাতির কাছে ক্ষমা চায়নি।

তিনি বলেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর জামায়াতে ইসলামী তাদের রাজনৈতিক ইতিহাসের অন্যতম অনুকূল সময় পার করছে। সর্বশেষ জাতীয় নির্বাচনেও দলটি আগের তুলনায় ভালো ফল করেছে। কিন্তু লক্ষণীয় বিষয় হলো, দলটি বিভিন্ন সময়ে ২০২৪ সালের গণঅভ্যুত্থানকে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সঙ্গে তুলনা করছে, এমনকি কখনো কখনো ২০২৪-কে ১৯৭১-এর চেয়েও বড় করে উপস্থাপনের চেষ্টা চালাচ্ছে। এই তুলনার আড়ালে ১৯৭১ সালে তাদের ঐতিহাসিক ভূমিকার দায় আড়াল করার কোনো চেষ্টা চলছে কি না, সে প্রশ্নও তোলেন এই গণঅধিকার পরিষদ নেতা।

সাম্প্রতিক বিভিন্ন ঘটনার প্রসঙ্গ টেনে আবু হানিফ বলেন, সম্প্রতি পিরোজপুরে একজন মুক্তিযোদ্ধার মরদেহ দাফনকে কেন্দ্র করে যে ন্যক্কারজনক ঘটনা ঘটেছে, তা অত্যন্ত নিন্দনীয়। এ ধরনের ঘটনা এবং গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে জামায়াতে ইসলামীর কিছু কর্মকাণ্ড তাদের মুক্তিযুদ্ধকালীন অবস্থান নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছে। এমনকি দলটির বর্তমান কর্মকাণ্ড থেকেই স্পষ্ট যে, মুক্তিযুদ্ধের বিরোধিতার জায়গা থেকে তারা এখনো সরে আসেনি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাশিয়া-ইউক্রেনের রাতভর পাল্টাপাল্টি হামলায় হতাহত ১৭
হাম উপসর্গ ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২৯৫
দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত
স্বল্প সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে: বিদ্যুৎ বিভাগ