ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় আকস্মিক বিদ্যুৎবিভ্রাট

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ অক্টোবর ২০২৬, ১৪:২৮
অ- অ+

ঢাকার পূর্বাঞ্চল ও চট্টগ্রামের কিছু এলাকায় আকস্মিকভাবে বিদ্যুৎ সরবরাহ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২টা ৪৩ মিনিটে এ বিভ্রাট দেখা দেয়।

বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যাওয়া এলাকাগুলোর মধ্যে রয়েছে ভুলতা, হরিপুর, সিদ্ধিরগঞ্জ, গুলশান, রামপুরা, উলন ও মতিঝিলসহ আশপাশের বিভিন্ন অঞ্চল।

তবে আকস্মিক এ বিদ্যুৎবিভ্রাটের কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পাওয়ার গ্রিড বাংলাদেশ পিএলসি (পিজিসিবি) জানিয়েছে, বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করতে জাতীয় গ্রিডের সিস্টেম পুনরুদ্ধারের কাজ চলছে। প্রকৌশলীরা ধাপে ধাপে বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপনে কাজ করছেন।

জাতীয় গ্রিডের সিস্টেমটি ন্যাশনাল লোড ডিসপ্যাচ সেন্টারের (এনএলডিসি) নিয়ন্ত্রণে রয়েছে।

পিজিসিবি আরও জানিয়েছে, দেশের উত্তরাঞ্চলসহ অন্যান্য এলাকায় বিদ্যুৎ সরবরাহ সচল ও স্বাভাবিক রয়েছে।

(ঢাকাটাইমস/২৭ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ টেস্ট সিরিজের ট্রফি উন্মোচন
গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ
সচিবালয়ে ১ ঘণ্টা ২০ মিনিট বিদ্যুৎ বিচ্ছিন্ন, দাপ্তরিক কাজ বন্ধ
‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের বিষয়ে প্রধানমন্ত্রী দেশে ফেরার পর সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা