আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় কিশোর নিহত 

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৬ অক্টোবর ২০২৬, ২২:৩২
অ- অ+

নওগাঁর আত্রাইয়ে সড়ক দুর্ঘটনায় গৌরব নামে ১২ বছর বয়সী এক কিশোরের মৃত্যু হয়েছে।

সোমবার (২৬ অক্টোবর) সন্ধ্যায় উপজেলার নওগাঁ- নাটোর মহাসড়কের মহাদিঘি এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত গৌরব নাটোর জেলার সিংড়া উপজেলার দীঘলগ্রামের গৌতম প্রামানিকের ছেলে।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করে জানান, সন্ধ্যার কিছু আগে মোটরসাইকেল যোগে গৌরব সান্তাহার থেকে আত্রাই সড়ক হয়ে নাটোর যাচ্ছিল। পথে আত্রাই উপজেলার মহাদিঘি নামক স্থানে আসলে আত্রাই থেকে ছেড়ে আসা সান্তাহারগামী একটি সিএনজির সাথে মুখোমুখি সংঘর্ষ বাধে। এসময় ঘটনাস্থলেই গৌরব নিহত হয়।

ওসি আরও জানান, নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

(ঢাকা টাইমস/২৬অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ক্রসফায়ার নিয়ে বক্তব্য, এবার আইজিপির অপসারণ দাবি এনসিপির
ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচনে লুলার জয়, বিশ্বনেতাদের প্রতিক্রিয়া
বরিশালে সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান গ্রেপ্তার
আমি নোবেল পুরস্কার পাইনি, তাই নরওয়ের কাউকে যুক্তরাষ্ট্রে দেখতে চাই না: ট্রাম্প