ক্রসফায়ার নিয়ে আইজিপির বক্তব্য সরকারকে বিব্রত করেছে: রিজভী

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ অক্টোবর ২০২৬, ১৪:১২
অ- অ+

ক্রসফায়ার ফিরিয়ে আনার বিষয়ে পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) বক্তব্য সরকারকে বিব্রত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেছেন, অপরাধ দমনে দেশে পর্যাপ্ত আইন রয়েছে। তাই আইনবহির্ভূত পদ্ধতি অনুসরণ না করে প্রচলিত আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে অপরাধ নিয়ন্ত্রণ করতে হবে।

আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে আয়োজিত ফ্রি মেডিকেল ক্যাম্প উদ্বোধনকালে এসব কথা বলেন রিজভী।

আইজিপির ক্রসফায়ার ফিরিয়ে আনার বিষয়ে মন্তব্যের প্রসঙ্গ তুলে রিজভী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান একটি মানবিক বাংলাদেশ গড়ে তুলতে চান। এমন পরিস্থিতিতে পুলিশের মহাপরিদর্শকের এ ধরনের বক্তব্য ভাবিয়ে তুলেছে। একই সঙ্গে তা সরকারের জন্য বিব্রতকর পরিস্থিতি তৈরি করেছে।

রিজভী বলেন, দেশে আইন থাকার পরও অপরাধ দমনে আইনবহির্ভূত পদ্ধতি গ্রহণের প্রয়োজন নেই। প্রচলিত আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমেই অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। বেআইনি পদ্ধতি অনুসরণ করে আইনের শাসন প্রতিষ্ঠা করা সম্ভব নয়।

বিএনপির এই নেতা বলেন, গত ১৭ বছরের গুম, খুন ও দুঃশাসনের বিরুদ্ধে আন্দোলন-সংগ্রাম করেই বিএনপি ক্ষমতায় এসেছে। তাই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা এবং মানবিক পরিবেশ নিশ্চিত করা গুরুত্বপূর্ণ। আইনবহির্ভূত পদ্ধতির পরিবর্তে প্রচলিত আইনের যথাযথ প্রয়োগের মাধ্যমে অপরাধ দমনে পুলিশ বাহিনীকে দায়িত্ব পালন করতে হবে।

যুবসমাজের ভূমিকা প্রসঙ্গে রিজভী বলেন, যুবকদের সুসংগঠিত থাকতে হবে এবং দেশের উন্নয়নে কাজ করতে হবে। তারা যেন কোনো ধরনের টেন্ডারবাজি বা চাঁদাবাজিতে জড়িয়ে না পড়ে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে। একই সঙ্গে যুবকরা যেন মানুষের ভীতির কারণ হয়ে না দাঁড়ায়, সেদিকেও গুরুত্ব দেন তিনি।

রিজভী আরও বলেন, যুবদল এ ধারাবাহিকতা বজায় রেখেছে। দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে যুবসমাজকে ইতিবাচক ভূমিকা পালন করতে হবে। যুবকদের দায়িত্বশীল কর্মকাণ্ডের মধ্য দিয়ে সুন্দর ও মানবিক সমাজ গড়ে উঠবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।

(ঢাকাটাইমস/২৭ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সচিবালয়ে ১ ঘণ্টা ২০ মিনিট বিদ্যুৎ বিচ্ছিন্ন, দাপ্তরিক কাজ বন্ধ
ঢাকা ও চট্টগ্রামের বিভিন্ন এলাকায় আকস্মিক বিদ্যুৎবিভ্রাট
‘ক্রসফায়ার’ নিয়ে আইজিপির বক্তব্যের বিষয়ে প্রধানমন্ত্রী দেশে ফেরার পর সিদ্ধান্ত: তথ্য উপদেষ্টা
প্রবাসী কল্যাণ ভবনে আগুন আতঙ্ক, নিয়ন্ত্রণে ২ ইউনিট