সচিবালয়ে ১ ঘণ্টা ২০ মিনিট বিদ্যুৎ বিচ্ছিন্ন, দাপ্তরিক কাজ বন্ধ

রাজধানীর বাংলাদেশ সচিবালয়ে প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় ব্যাহত হয়েছে দাপ্তরিক কার্যক্রম। এতে বিভিন্ন মন্ত্রণালয়ের কর্মকর্তা-কর্মচারীরা নিয়মিত কাজ করতে গিয়ে সমস্যায় পড়েন।
আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) দুপুর ১২টা ৪০ মিনিট থেকে সচিবালয়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ হয়ে যায়। এতে বিভিন্ন মন্ত্রণালয়ের স্বাভাবিক কার্যক্রমে স্থবিরতা তৈরি হয়।
সচিবালয়ের একাধিক কর্মকর্তা-কর্মচারী জানান, বিদ্যুৎ না থাকায় দাপ্তরিক কাজ করতে অসুবিধা হয়েছে। অনেক কাজ স্বাভাবিকভাবে করা সম্ভব হয়নি। ফলে তাদের দীর্ঘ সময় অপেক্ষা করতে হয়েছে।
নাম প্রকাশে অনিচ্ছুক ধর্ম মন্ত্রণালয়ের এক কর্মকর্তা বলেন, বিদ্যুৎ না থাকায় দাপ্তরিক কাজ করতে সমস্যা হচ্ছে। অনেক কাজই স্বাভাবিকভাবে করা যাচ্ছে না। বসে থেকে সময় কাটাতে হচ্ছে।
একই মন্ত্রণালয়ের আরেক কর্মকর্তা বলেন, দাপ্তরিক কাজের জন্য বিদ্যুৎ অত্যন্ত গুরুত্বপূর্ণ। হঠাৎ বিদ্যুৎ চলে যাওয়ায় কাজের গতি ব্যাহত হয়েছে। এ ধরনের পরিস্থিতিতে গুরুত্বপূর্ণ কাজ শেষ করতেও সমস্যা হতে পারে।
এদিকে, দুপুর ১২টা ৪০ মিনিট থেকে প্রায় ১ ঘণ্টা ২০ মিনিট বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি।
(ঢাকাটাইমস/২৭ অক্টোবর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













