গাজীপুরে গার্মেন্টস শ্রমিকদের ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ অক্টোবর ২০২৬, ১৫:০৪
অ- অ+

গাজীপুরের কালিয়াকৈরে বেতন ও মজুরি বৃদ্ধির দাবিতে পোশাক কারখানার শ্রমিকদের অবরোধে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে গেছে। আজ মঙ্গলবার (২৭ অক্টোবর) সকাল থেকে শুরু হওয়া এ আন্দোলনে মহাসড়কের কয়েক কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে।

পুলিশ ও শ্রমিক সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টা থেকে পৌনে ৯টার দিকে কালিয়াকৈরের এসেনশিয়াল ক্লোথিং লিমিটেডসহ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা বেতন ও মজুরি বৃদ্ধির দাবিতে আন্দোলন শুরু করেন। প্রথমে তাঁরা কারখানার সামনে এবং কালিয়াকৈর-ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কে অবস্থান নেন।

একপর্যায়ে শ্রমিকেরা আশপাশের কয়েকটি কারখানায় ছুটি দেওয়ার দাবিতে চাপ সৃষ্টি করেন। এ সময় কয়েকটি কারখানার গেটে ইটপাটকেল নিক্ষেপের ঘটনাও ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আশপাশের বেশ কয়েকটি কারখানা ছুটি ঘোষণা করে।

পরে আন্দোলনরত শ্রমিকেরা মৌচাক এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে অবস্থান নিলে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে মহাসড়কের ওই অংশে চলাচলকারী যানবাহন আটকা পড়ে।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, মহাসড়কে যান চলাচল স্বাভাবিক করতে আন্দোলনরত শ্রমিকদের সঙ্গে আলোচনা চলছে।

গাজীপুর শিল্প পুলিশের পুলিশ সুপার মো. আমজাদ হোসাইন বলেন, মঙ্গলবার সকালে এসেনশিয়াল ক্লোথিংসহ আরও কয়েকটি পোশাক কারখানার শ্রমিকেরা বেতন ও মজুরি বৃদ্ধির দাবিতে প্রথমে আঞ্চলিক সড়কে অবরোধ করেন। পরে তাঁরা মহাসড়কে গিয়ে দাবি জানান।

তিনি আরও বলেন, শিল্প পুলিশ ও জেলা পুলিশের সদস্যরা শ্রমিকদের বুঝিয়ে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করছেন। সরকার মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত নিয়েছে উল্লেখ করে শ্রমিকদের ধৈর্য ধরার আহ্বান জানানো হচ্ছে। একই সঙ্গে তাঁদের উসকানিমূলক কর্মকাণ্ডে না জড়ানোর বিষয়ে সতর্ক করা হচ্ছে।

(ঢাকাটাইমস/২৭ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ভারতে কারাভোগ শেষে দেশে ফিরলেন দম্পতি ও তাদের শিশু সন্তান 
খুলনায় দুর্বৃত্তদের গুলিতে সাবেক ছাত্রদল নেতা আহত
চিকিৎসকদের অবহেলায় যেন কারও ক্ষতি না হয়: প্রতিমন্ত্রী টুকু
মুক্তিযুদ্ধের বিরোধিতার জায়গা থেকে জামায়াত এখনো সরে আসেনি: আবু হানিফ