শ্রীপুরে অজ্ঞাত গাড়ির চাপায় প্রাণ গেল সজীবের

শ্রীপুর (গাজীপুর) প্রতিনিধি, ঢাকাটাইমস
  প্রকাশিত : ২৭ অক্টোবর ২০২৬, ১৫:৩২
অ- অ+

গাজীপুরের শ্রীপুরে অজ্ঞাত একটি গাড়ির চাপায় মো. সজীব মিয়া (সজীব পাগলা) (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

সোমবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের জৈনা বাজারের দক্ষিণ পাশের ইউটার্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সজীব মিয়া শ্রীপুর উপজেলার ২ নম্বর গাজীপুর ইউনিয়নের গাজীপুর গ্রামের নছুর পুকুরপাড় এলাকার বাসিন্দা মো. তোফাজ্জল হোসেনের ছোট ছেলে।

স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার দিবাগত রাত আনুমানিক সাড়ে ১২টার দিকে জৈনা বাজারের দক্ষিণ পাশের ইউটার্ন এলাকায় সড়ক পারাপার বা চলাচলের সময় অজ্ঞাত একটি গাড়ি সজীবকে চাপা দিয়ে চলে যায়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

মাওনা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান জানান, রাতে সড়ক দুর্ঘটনার খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। একটি অজ্ঞাত গাড়ি সজীবকে চাপা দিয়ে চলে গেছে। গাড়িটি শনাক্ত করে আটক করতে পুলিশ কাজ করছে।

সজীবের এমন আকস্মিক মৃত্যুতে পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুর খবরে এলাকায়ও শোকের আবহ বিরাজ করছে।

(ঢাকা টাইমস/২৭অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
রাশিয়া-ইউক্রেনের রাতভর পাল্টাপাল্টি হামলায় হতাহত ১৭
হাম উপসর্গ ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২৯৫
দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত
স্বল্প সময়ের মধ্যে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে: বিদ্যুৎ বিভাগ