কুমিল্লায় পানিতে ডুবে দুই চাচাতো ভাইয়ের মৃত্যু

কুমিল্লা প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ২৭ অক্টোবর ২০২৬, ১৫:৫২
অ- অ+

কুমিল্লার লালমাই উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের বরইয়া গ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর) বেলা ১১টায় বরইয়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত দুই শিশু বরইয়া গ্রামের সোহেল রানার ছেলে আবদুর রহমান এবং জুয়েল রানার ছেলে জুবায়ের। তারা সম্পর্কে আপন চাচাতো-জেঠাতো ভাই।

স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে খেলার একপর্যায়ে তারা বাড়ির পাশের পুকুরের পানিতে পড়ে যায়। সহপাঠীদের চিৎকার চেঁচামেচিতে স্থানীয়রা এগিয়ে আসলে তাদের উদ্ধার করা হয়। তবে স্থানীয় চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

লালমাই থানার পরিদর্শক (তদন্ত) সাইফুল ইসলাম বলেছেন, এই বিষয়টি আমরা শুনেছি। পুলিশ ঘটনাস্থলে যাচ্ছে।

(ঢাকা টাইমস/২৭অক্টোবর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
মুক্তিযোদ্ধাকে কবর দিতে বাধা প্রদানকারীদের এর পরিণতি ভোগ করতে হবে: তথ্য উপদেষ্টা
রাশিয়া-ইউক্রেনের রাতভর পাল্টাপাল্টি হামলায় হতাহত ১৭
হাম উপসর্গ ৬ জনের মৃত্যু, আক্রান্ত ১২৯৫
দুই মোটরসাইকেলের সংঘর্ষে যুবক নিহত