চট্টগ্রামের সীতাকুণ্ডে লরি চাপায় নিহত ৫, আহত ৪

চট্টগ্রামের সীতাকুণ্ডে সড়কের পাশে দাঁড়িয়ে থাকা বাসযাত্রীদের চাপা দিয়েছে দ্রুতগতির একটি লরি। এতে পাঁচজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও চারজন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) দিবাগত রাত ১টার দিকে উপজেলার কুমিরা রয়েল গেট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতদের মধ্যে নেত্রকোনার ছয় বছর বয়সী শিশু ইব্রাহিম ও স্বপ্না নামের এক নারীর পরিচয় পাওয়া গেছে। বাকি তিনজনের পরিচয় শনাক্তের চেষ্টা করছে পুলিশ।
পুলিশ জানায়, রাতে একটি বাসে করে চট্টগ্রাম থেকে নেত্রকোনায় যাচ্ছিলেন যাত্রীরা। পথে কুমিরা এলাকায় বাসটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে যাত্রীরা নেমে সড়কের পাশে দাঁড়িয়ে থাকেন। এ সময় দ্রুতগতির একটি লরি তাদের চাপা দেয়।
এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা যান।
দুর্ঘটনায় আহত চারজনকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
(ঢাকাটাইমস/২৭ অক্টোবর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













