পুলিশ পরিদর্শক রফিকুল ইসলামের মৃত্যুতে রংপুর জেলা পুলিশের শোক, জানাজা অনুষ্ঠিত

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৭ অক্টোবর ২০২৬, ০০:০৬
অ- অ+

রংপুর জেলা পুলিশের মোটরযান শাখার ইনচার্জ পুলিশ পরিদর্শক (শহর ও যানবাহন) মো. রফিকুল ইসলামের জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২৬ অক্টোবর) রংপুর জেলা পুলিশ লাইন্স মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হকসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা, বিভিন্ন পর্যায়ের পুলিশ সদস্য এবং মরহুমের আত্মীয়স্বজন অংশ নেন। জানাজা শেষে তাকে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়। এর আগে রংপুর জেলা পুলিশের একটি চৌকস দল মরহুমকে গার্ড অব অনার প্রদান করে।

রংপুর জেলা পুলিশ সূত্রে জানা গেছে, আজ সোমবার সকাল ৬টা ৫০ মিনিটে ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা যান পুলিশ পরিদর্শক মো. রফিকুল ইসলাম। তিনি দীর্ঘদিন ধরে পিএলআইডি ও কিডনি রোগে ভুগছিলেন।

রংপুরের পুলিশ সুপার মোহাম্মদ মোজাম্মেল হক মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। তার মৃত্যুতে রংপুর জেলা পুলিশের সদস্যদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাসাকাওয়ার আমন্ত্রণে নৈশভোজে অংশগ্রহণ করলেন প্রধানমন্ত্রী
সচিব হলেন একজন, আরেকজনকে বদলি
জাপানের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়তে প্রধানমন্ত্রীর সফর গুরুত্বপূর্ণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
উখিয়ায় ২০ হাজার ইয়াবাসহ রোহিঙ্গা যুবক গ্রেপ্তার