‘বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের পক্ষে আইজিপির বক্তব্য সম্পূর্ন বেআইনি’

ঢাকা টাইমস ডেস্ক
  প্রকাশিত : ২৭ অক্টোবর ২০২৬, ০০:৫৬
অ- অ+

সরকার অনুমতি দিলে প্রয়োজনে ‘ক্রসফায়ার’ করার কথা জানিয়ে তীব্র সমালোচনায় পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের পক্ষে আইজিপির এই বক্তব্য সম্পূর্ন বেআইনি, যা সরকারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলেছে।

সারাদেশের আইন শৃংখলা ফেরাতে ধারাবাহিক ব্যর্থতার পরিচয় দিয়ে আসা বর্তমান আইজিপি এখন অপরাধ দমনে ক্রসফায়ারের চিন্তা করতেছে। তার এই বক্তব্য পুলিশের মাঝেও যথেষ্ট বিস্ময় এবং ক্ষোভের সৃষ্টি করেছে।

জুলাই বিপ্লব পরবর্তী সময়ে পুলিশের মাঝে যেটুকু শৃংখলা ছিলা সেটুকুও নষ্ট হওয়ার জন্য সবচেয়ে বেশি দায়ী করা হয় বর্তমান আইজিপিকে।

সাম্প্রতিক সময়ে পুলিশের বিভিন্ন বড় বড় পদে রদবদলের আড়ালে যে বিপুল অর্থ বিনিময় হয়েছে,সেসবের নেপথ্যে সবার আগে কার নাম আসে, সেটা আমরা জানি!

দেশের আইন শৃংখলা পরিস্থিতির উন্নতি নেই, অপরাধ বেড়েই চলেছে। এসব নাকি সাংবাদিকদের সৃষ্টি! সাংবাদিকদের টাকা না দিলেই নাকি, তারা এসব নিউজ করে দেয়। এই কথাও আইজিপি বলেছেন! অথচ দেশের অবস্থা কেমন, তা দেশের মানুষ খুব ভালো জানেন!

(প্রবাসী সাংবাদিক জাওয়াদ নির্ঝরের ফেসবুক পোস্ট থেকে নেওয়া)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
সাসাকাওয়ার আমন্ত্রণে নৈশভোজে অংশগ্রহণ করলেন প্রধানমন্ত্রী
সচিব হলেন একজন, আরেকজনকে বদলি
জাপানের সঙ্গে দীর্ঘমেয়াদি অংশীদারিত্ব গড়তে প্রধানমন্ত্রীর সফর গুরুত্বপূর্ণ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী
পুলিশ পরিদর্শক রফিকুল ইসলামের মৃত্যুতে রংপুর জেলা পুলিশের শোক, জানাজা অনুষ্ঠিত