ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৭৭, মামলা ৪০

রাজধানীতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নিয়মিত অভিযানে গত ২৪ ঘণ্টায় ৫৭৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন থানায় ৪০টি মামলা দায়ের করা হয়েছে।
ডিএমপি জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে রমনা বিভাগে ৩৬ জন, লালবাগ বিভাগে ৪২ জন, ওয়ারী বিভাগে ৮০ জন, মতিঝিল বিভাগে ৬৮ জন, তেজগাঁও বিভাগে ১১৪ জন, মিরপুর বিভাগে ১৪৩ জন, গুলশান বিভাগে ৩৯ জন, উত্তরা বিভাগে ৪২ জন এবং গোয়েন্দা বিভাগে ১৩ জন রয়েছেন।
অভিযানকালে বিভিন্ন ধরনের অস্ত্র, মাদক ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়েছে। এর মধ্যে রয়েছে দুটি চাইনিজ কুড়াল, দুটি সুইচ গিয়ার, একটি চাকু, একটি ছুরি ও ছয়টি ককটেল।
এ ছাড়া ৩২ কেজি ৬৫৫ গ্রাম গাঁজা, ৬২৩টি ইয়াবা ও ৭ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে। অভিযানে দুটি প্রাইভেটকার, একটি অটোরিকশা, সাতটি ল্যাপটপ, ৬৭টি মোবাইল ফোন, বিভিন্ন অপারেটরের ৪৮৪টি সিমকার্ড, ২৭টি ভিসা কার্ড এবং চারটি ইলেকট্রনিক্স চিপ জব্দ করা হয়।
ডিএমপি জানায়, রাজধানীর বিভিন্ন থানা এলাকায় নিয়মিত অভিযান চালিয়ে এসব অস্ত্র, মাদকদ্রব্য ও অন্যান্য আলামত উদ্ধার করা হয়। এ সময় সংশ্লিষ্টদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
(ঢাকাটাইমস/৯ সেপ্টেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন







