বাঁধনের ওপর হামলার ঘটনায় তদন্ত ও ব্যবস্থা চেয়ে রোমে বাংলাদেশ দূতাবাসে এনসিপি ডায়াস্পোরা

ইতালি প্রতিনিধি, ঢাকা টােইমস
  প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩:০৩| আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩:০৪
অ- অ+

ইতালির ভেনিসে আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বাংলাদেশি অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলার অভিযোগের প্রতিবাদে রোমে বাংলাদেশ দূতাবাসে স্মারকলিপি দিয়েছে এনসিপি ডায়াস্পোরা ইতালি। একই সঙ্গে ঘটনার তদন্ত, জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবিতে দূতাবাস চত্বরে প্রতিবাদী অবস্থান কর্মসূচি পালন করেছে সংগঠনটি।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সংগঠনের ইতালির আহ্বায়ক রাসেল মুহাম্মাদের নেতৃত্বে একটি প্রতিনিধি দল দূতাবাসে স্মারকলিপি দেয়। দূতাবাসের পক্ষে হেড অব চ্যান্সারি মারজুক ইসলাম স্মারকলিপিটি গ্রহণ করেন।

স্মারকলিপিতে বলা হয়, বিদেশের মাটিতে একজন বাংলাদেশি অভিনেত্রী ও জুলাই যোদ্ধার ওপর হামলার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঘটনার নিরপেক্ষ তদন্তের মাধ্যমে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে স্থানীয় আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়।

এ ছাড়া ভবিষ্যতে বিদেশে অবস্থানরত বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করতে দূতাবাসের কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।

এনসিপি ডায়াস্পোরা ইতালির নেতারা বলেন, বিদেশে বাংলাদেশি নাগরিকদের ওপর হামলা, হয়রানি বা অন্যায় আচরণের ঘটনায় দ্রুত আইনি পদক্ষেপ নেওয়া প্রয়োজন। এ ধরনের ঘটনায় যথাসময়ে ব্যবস্থা না হলে এর পুনরাবৃত্তির আশঙ্কা থাকে।

বাংলাদেশ থেকে ইতালি বা অন্য কোনো দেশে যাওয়া জুলাই যোদ্ধা, সামাজিক কর্মী ও সাধারণ নাগরিকেরা হুমকি, হামলা বা হয়রানির শিকার হলে দূতাবাসের মাধ্যমে দ্রুত অভিযোগ গ্রহণ, প্রয়োজনীয় আইনি সহায়তা এবং স্থানীয় প্রশাসনের সঙ্গে কার্যকর যোগাযোগ নিশ্চিত করার দাবিও জানানো হয়।

দূতাবাস কর্তৃপক্ষ প্রতিনিধি দলকে আশ্বস্ত করে জানায়, বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করে স্থানীয় প্রশাসনের সহযোগিতায় প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সহায়তা করা হবে।

এনসিপি ডায়াস্পোরা ইতালি জানিয়েছে, বিদেশে কোনো বাংলাদেশি নাগরিক অন্যায়, হয়রানি বা হামলার শিকার হলে সংগঠনটি প্রতিবাদ অব্যাহত রাখবে।

সংগঠনটির পক্ষ থেকে আরও জানানো হয়, ভেনিসে অবস্থানরত তাদের একটি দল আজমেরী হক বাঁধনকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার জন্য প্রস্তুত রয়েছে।

স্মারকলিপি প্রদান ও প্রতিবাদী কর্মসূচিতে এনসিপি ডায়াস্পোরা ইতালির যুগ্ম সদস্যসচিব নাহিদ ইবনে জিহাদ, যোগাযোগ সচিব সাজিদুর রহমান, এনসিপি রোম-লাজ্জিওর আহ্বায়ক এস কে তারেকুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ সৈকত, কার্যনির্বাহী সচিব আরিফুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য দাউদুল ইসলাম ও যুগ্ম মুখ্য সংগঠক মাহমুদুল হাসানসহ সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

(ঢাকা টাইমস/৮সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4