চিকিৎসার জন্য চীনে নজরুল ইসলাম খান, খোঁজ নিলেন বিএনপি নেতারা

বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও বিএনপির জাতীয় স্থায়ী কমিটির অন্যতম সদস্য প্রবীণ রাজনীতিবিদ নজরুল ইসলাম খান চিকিৎসার জন্য বর্তমানে চীনের গুয়াংঝুতে অবস্থান করছেন।
সোমবার তিনি সেখানকার সান ইয়াত-সেন ইউনিভার্সিটি হাসপাতালে ভর্তি হন। সেখানে তাত শারীরিক অবস্থার খোঁজখবর নিতে চীন বিএনপির নেতাদের একটি প্রতিনিধি দল হাসপাতালে তার সঙ্গে সাক্ষাৎ করে। এ সময় তারা তার চিকিৎসার বিষয়ে খোঁজ নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন।
প্রতিনিধি দলে ছিলেন চীন বিএনপির নেতা সাখাওয়াত হোসেন কানন, আশরাফুল ইসলাম ওয়ালীসহ অন্য নেতারা।
এদিকে চীন বিএনপির নেতাদের সম্মানে গুয়াংঝুর রাঁধুনি রেস্টুরেন্টে একটি নৈশভোজের আয়োজন করা হয়। সেখানে উপস্থিত নেতারা সৌহার্দ্যপূর্ণ পরিবেশে মতবিনিময় করেন।
প্রবীণ রাজনীতিবিদ নজরুল ইসলাম খানের দ্রুত সুস্থতা কামনা করে দেশ-বিদেশে অবস্থানরত সবার কাছে দোয়া চাওয়া হয়েছে। মহান আল্লাহ তাআলা যেন তাকে দ্রুত আরোগ্য দান করেন এবং সম্পূর্ণ সুস্থ হয়ে আবারও সবার মাঝে ফিরে আসার তৌফিক দান করেন—এমন প্রত্যাশা ব্যক্ত করেছেন তার শুভাকাঙ্ক্ষী ও সংশ্লিষ্ট নেতারা।
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













