‘সুজুকি ডে ২০২৬’-এ উন্মোচন হলো ভি-স্ট্রোম এসএক্স ২৫০

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ অক্টোবর ২০২৬, ১৪:৫৭| আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ১৫:০১
অ- অ+

দেশের বাজারে নতুন অ্যাডভেঞ্চার-ট্যুরার মোটরবাইক ‘সুজুকি ভি-স্ট্রোম এসএক্স ২৫০’ উন্মোচন করেছে সুজুকি বাংলাদেশ। র‍্যাংকন মোটর বাইকস লিমিটেডের উদ্যোগে পূর্বাচলের বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আয়োজিত ‘সুজুকি ডে ২০২৬’ অনুষ্ঠানে বাইকটির উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে হাজারো বাইকার ও বাইকপ্রেমী অংশ নেন। নতুন মডেলটির বাজারমূল্য নির্ধারণ করা হয়েছে ৪ লাখ ৪৯ হাজার ৯৫০ টাকা।

তবে বাইকটি বাজারে আনার উপলক্ষে বিশেষ মূল্যছাড়ের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। আগামী ৩১ অক্টোবর ২০২৬-এর মধ্যে বাইকটি প্রি-বুকিং বা কেনাকাটা করলে ২০ হাজার টাকা ছাড় পাওয়া যাবে। এতে বিশেষ অফারে বাইকটির দাম পড়বে ৪ লাখ ২৯ হাজার ৯৫০ টাকা।

দিনব্যাপী আয়োজিত এ অনুষ্ঠানে বাইকারদের জন্য ছিল লাইভ স্টান্ট শো, ডার্ট রেস, ডিজে পারফরম্যান্স ও মোটরবাইক অ্যাকসেসরিজ প্রদর্শনী।

অনুষ্ঠানের শেষ পর্বে অনুষ্ঠিত হয় মেগা মিউজিক্যাল কনসার্ট। এতে দেশের জনপ্রিয় রকব্যান্ড জেমস, ওয়ারফেজ ও কার্নিভাল সংগীত পরিবেশন করে। তাদের পরিবেশনায় উৎসবমুখর হয়ে ওঠে পুরো আয়োজনস্থল।

(ঢাকাটাইমস/১৩ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নগরকান্দায় সার ডিলার নিয়োগে অনিয়ম নিয়ে সংবাদ সম্মেলন, যুবদল নেতাকে হাতুড়িপেটা
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬
উন্নয়ন কর্মকাণ্ডের মাঝে এআই দিয়ে গাসিকের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগ
পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিতে ২৪ ঘণ্টা পাহারা দেবে বিএনপি: খায়রুল কবির