সচিব পদমর্যাদায় পদোন্নতি পেলেন তিন নারী কূটনীতিক

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ অক্টোবর ২০২৬, ১৫:১৩
অ- অ+

বিদেশে বাংলাদেশের বিভিন্ন মিশনে দায়িত্ব পালন করা তিন নারী কূটনীতিককে সচিব পদমর্যাদায় পদোন্নতি দিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

পদোন্নতি পাওয়া তিন কূটনীতিক হলেন ব্রুনাই দারুস সালামে বাংলাদেশের হাইকমিশনার নওরীন আহসান, নিউজিল্যান্ডে বাংলাদেশের হাইকমিশনার সামিনা নাজ এবং গ্রিসে বাংলাদেশের রাষ্ট্রদূত নাহিদা রহমান সুমনা।

তাঁদের মধ্যে সামিনা নাজ ও নওরীন আহসান বিসিএস (পররাষ্ট্র) ক্যাডারের ১৫তম ব্যাচের কর্মকর্তা। নাহিদা রহমান সুমনা ১৭তম ব্যাচের কর্মকর্তা।

সামিনা নাজ নিউজিল্যান্ডে বাংলাদেশের প্রথম আবাসিক হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি ভিয়েতনাম ও মিশরে বাংলাদেশের রাষ্ট্রদূত ছিলেন। এ ছাড়া ভারতের মুম্বাই ও দিল্লি, নেদারল্যান্ডসের হেগ এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী মিশনে বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন তিনি।

নাহিদা রহমান সুমনা গ্রিসের এথেন্সে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব নেওয়ার আগে চার বছর ব্রুনাই দারুস সালামে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন।

অন্যদিকে, নওরীন আহসান এর আগে দক্ষিণ আফ্রিকার প্রিটোরিয়া, নেদারল্যান্ডসের হেগ ও কানাডার অটোয়ায় বাংলাদেশের বিভিন্ন মিশনে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন। বর্তমানে তিনি ব্রুনাই দারুস সালামে বাংলাদেশের হাইকমিশনার হিসেবে দায়িত্ব পালন করছেন।

(ঢাকাটাইমস/১৩ অক্টোবর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
নগরকান্দায় সার ডিলার নিয়োগে অনিয়ম নিয়ে সংবাদ সম্মেলন, যুবদল নেতাকে হাতুড়িপেটা
পাকিস্তানে ট্রেন দুর্ঘটনায় নিহত ৬
উন্নয়ন কর্মকাণ্ডের মাঝে এআই দিয়ে গাসিকের অতিরিক্ত প্রধান প্রকৌশলীর ভাবমূর্তি ক্ষুণ্নের অভিযোগ
পূজামণ্ডপে নিরাপত্তা নিশ্চিতে ২৪ ঘণ্টা পাহারা দেবে বিএনপি: খায়রুল কবির