ড. ইউনূসকে হেনস্তা, আওয়ামী লীগ-যুবলীগ নেতাদের বিচারের দাবি এনসিপির

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১৩ অক্টোবর ২০২৬, ১৪:৩৫| আপডেট : ১৩ অক্টোবর ২০২৬, ১৪:৩৬
অ- অ+

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসকে হেনস্তার ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনার দাবি জানিয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। একই সঙ্গে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করার দাবি জানিয়েছে দলটি।

মঙ্গলবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব দাবি জানায় এনসিপি। বিবৃতিটি পাঠিয়েছেন দলটির দপ্তর সেলের সদস্য সাদিয়া ফারজানা দিনা।

বিবৃতিতে বলা হয়, নিউইয়র্কের জেএফকে বিমানবন্দরে ড. মুহাম্মদ ইউনূসকে ঘিরে ধরে হেনস্তা ও আক্রমণাত্মক স্লোগান দেওয়ার ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছে এনসিপি। সংবাদমাধ্যমে প্রকাশিত ভিডিও ও প্রতিবেদন অনুযায়ী, এ ঘটনায় নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইমদাদ চৌধুরী এবং যুক্তরাষ্ট্র যুবলীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান চৌধুরীসহ আওয়ামী লীগ ও যুবলীগের কয়েকজন নেতাকর্মীকে দেখা গেছে বলে দাবি দলটির।

একজন সাবেক সরকারপ্রধান ও বিশ্ববরেণ্য ব্যক্তিত্বকে বিদেশের মাটিতে এভাবে ঘিরে ধরে অপদস্থ করার ঘটনাকে দেশবিরোধী সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে বিবেচনা করে এনসিপি।

বিবৃতিতে দলটি আরও বলেছে, আওয়ামী লীগ দেশে রাজনৈতিক কার্যক্রম পরিচালনা করতে না পেরে বিদেশের মাটিতে বাংলাদেশের বিশিষ্ট ব্যক্তিদের অপমান ও অপদস্থ করার পথ বেছে নিয়েছে। এ ধরনের কর্মকাণ্ডকে আওয়ামী লীগ রাজনীতি মনে করলেও বাংলাদেশের জনগণ একে সন্ত্রাস হিসেবে বিবেচনা করে বলে দাবি এনসিপির।

এনসিপি বলেছে, এ ঘটনার মধ্য দিয়ে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার (রিকনসিলিয়েশন) সুযোগ নেই বলে তাদের অবস্থান আরও স্পষ্ট হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, ঘটনার ভিডিও, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের ভিত্তিতে হেনস্তায় অংশ নেওয়া প্রত্যেক ব্যক্তিকে শনাক্ত করতে হবে। সংবাদমাধ্যমে যেসব আওয়ামী লীগ ও যুবলীগ নেতার নাম এসেছে, তাঁদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ারও দাবি জানিয়েছে দলটি।

সংগঠন হিসেবে আওয়ামী লীগকে বিচারের মুখোমুখি করা এখন সময়ের দাবি বলে বিবৃতিতে উল্লেখ করেছে এনসিপি। বিচার নিশ্চিত না করে আওয়ামী লীগের সঙ্গে সমঝোতার আলোচনা দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রমূলক তৎপরতা হিসেবে বিবেচনা করে দলটি।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
পূর্বাচলে প্লট দুর্নীতি: রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনের ১৪ বছরের কারাদণ্ড
চোরাচালান ও মাদক পাচার ঠেকাতে সমন্বিত উদ্যোগে জোর ডিআইজি আবদুল মাবুদের
বিগত ফ্যাসিস্ট সরকার শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করে গিয়েছে: জাহাঙ্গীর আলম 
সচিব পদমর্যাদায় পদোন্নতি পেলেন তিন নারী কূটনীতিক