বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আবারও ১০০ ডলার ছাড়ালো

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪
অ- অ+

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠায় বিশ্ববাজারে টানা চতুর্থ দিনের মতো বেড়েছে অপরিশোধিত জ্বালানি তেলের দাম। এতে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০০ ডলারের কাছাকাছি পৌঁছে গেছে। খবর আল জাজিরা’র।

প্রতিবেদনে বলা হয়েছে, গ্রিনিচ মান সময় বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ১২টা ১ মিনিটে ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৫৭ ডলার বা ১ দশমিক ৬ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৯ দশমিক ৪৯ ডলারে দাঁড়িয়েছে।

একই সময়ে যুক্তরাষ্ট্রের বেঞ্চমার্ক ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দামও বেড়েছে। এর দাম ১ দশমিক ৬০ ডলার বা ১ দশমিক ৭২ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৯৪ দশমিক ৬৩ ডলারে পৌঁছেছে।

ইরান উপসাগরীয় অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক স্থাপনা ও সম্পদ লক্ষ্য করে নতুন করে হামলা চালানোর পর তেলের বাজারে এই ঊর্ধ্বমুখী প্রবণতা দেখা দিয়েছে। ওয়াশিংটন ও তেহরানের চলমান সংঘাত এরই মধ্যে মধ্যপ্রাচ্যের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে পড়ার আশঙ্কা তৈরি করেছে।

দীর্ঘ ছয় মাস ধরে চলা যুদ্ধের স্থায়ী সমাধানের সম্ভাবনা ক্রমেই কমে আসা এবং নতুন করে সংঘাত তীব্র হওয়ায় আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের সরবরাহ নিয়ে উদ্বেগ বাড়ছে। বিশেষ করে মধ্যপ্রাচ্য থেকে বৈশ্বিক তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা বাজারে অস্থিরতা তৈরি করেছে।

বাজার সংশ্লিষ্টদের মতে, সংঘাতের তীব্রতা আরও বাড়লে সরবরাহ ব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন ঘটতে পারে। এতে জ্বালানি তেলের দাম দ্রুতই ব্যারেলপ্রতি ১০০ ডলারের মাইলফলক ছাড়িয়ে যাওয়ার ঝুঁকি রয়েছে।

আগস্টের শুরু থেকে এখন পর্যন্ত ব্রেন্ট ক্রুডের দাম প্রায় ২৫ শতাংশ বেড়েছে। ফলে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি অব্যাহত থাকলে সামনে আন্তর্জাতিক বাজারে তেলের দাম আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

(ঢাকাটাইমস/৯ সেপ্টেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4