সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৪৫
অ- অ+

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় চালকসহ চার বাংলাদেশি নিহত হয়েছেন। সোমবার (৭ সেপ্টেম্বর) স্থানীয় সময় দুপুর ২টার দিকে তায়েফ থেকে জেদ্দা বিমানবন্দরে যাওয়ার পথে আল-খুরমা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র ও প্রবাসীদের দেওয়া তথ্য অনুযায়ী, নিহত চারজনেরই বাড়ি সিলেটের কানাইঘাট উপজেলায়। প্রাথমিকভাবে নিহত দুজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন—করিম উদ্দিন ও খালিদ মিয়া। অপর দুজনের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

জানা গেছে, তায়েফ থেকে জেদ্দা বিমানবন্দরের উদ্দেশ্যে যাওয়ার সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে আকস্মিকভাবে দুর্ঘটনার কবলে পড়ে। এতে গাড়িতে থাকা চার বাংলাদেশি ঘটনাস্থলেই নিহত হন।

এ ঘটনায় সৌদি আরবে বসবাসরত বাংলাদেশি প্রবাসীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। একই সঙ্গে নিহতদের নিজ এলাকায়ও শোকের আবহ বিরাজ করছে।

নিহতদের মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া নিয়ে সৌদি আরবে অবস্থিত বাংলাদেশ দূতাবাস ও স্থানীয় কনস্যুলেটের কর্মকর্তারা কাজ করছেন। আইনি প্রক্রিয়া সম্পন্ন করে দ্রুত মরদেহ দেশে পাঠানোর চেষ্টা চলছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

(ঢাকাটাইমস/৮ সেপ্টেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4