জুলাই জাদুঘরে অশ্রুসজল রাষ্ট্রপতি: বললেন— ‘মূল্য দিয়েছি অনেক’

নিজস্ব প্রতিবেদক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৯:০৯
অ- অ+

ফ্যাসিস্টদের হাত থেকে মুক্তি পেয়ে গণতন্ত্র ফিরে পেলেও এর জন্য অনেক বেশি মূল্য দিতে হয়েছে বলে মন্তব্য করেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ বুধবার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘর পরিদর্শন এবং সেখানে একটি সংক্ষিপ্ত প্রামাণ্যচিত্র দেখার পর অশ্রুসজল চোখে রাষ্ট্রপতি এ কথা বলেন।

মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘ফ্যাসিস্টদের হাত থেকে মুক্তি পেয়েছি, গণতন্ত্র ফেরত পেয়েছি; কিন্তু মূল্য দিয়েছি অনেক বেশি।’

তিনি বলেন, রাষ্ট্র কখনোই জুলাইয়ের শহীদ ও আহত যোদ্ধাদের ঋণ শোধ করতে পারবে না। এ দেশে যেন আর কোনো দিন এ ধরনের মর্মান্তিক ও নিষ্ঠুর হত্যাযজ্ঞ না ঘটে।

রাষ্ট্রপতি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের চেতনা ধারণ করে একটি গণতান্ত্রিক, ন্যায়ভিত্তিক, বৈষম্যহীন ও মানবিক রাষ্ট্রব্যবস্থা গড়ে তোলা সবার দায়িত্ব। ভবিষ্যৎ প্রজন্মের কাছে জুলাই গণঅভ্যুত্থানের ইতিহাস যথাযথভাবে তুলে ধরতে স্মৃতি সংরক্ষণ ও জাদুঘরের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন রাষ্ট্রপতি। একই সঙ্গে আহত ও ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের দ্রুত সুস্থতা ও কল্যাণ কামনা করেন তিনি।

জাদুঘরে যা দেখলেন রাষ্ট্রপতি

দর্শনার্থীর টিকিট নিয়ে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরে প্রবেশ করেন রাষ্ট্রপতি। পরে ‘লংওয়াক টু ডেমোক্রেসি’ ওয়াকওয়ে দিয়ে মহান মুক্তিযুদ্ধ ও বাংলাদেশের গণতান্ত্রিক যাত্রার বিভিন্ন ধাপের ঐতিহাসিক চিত্র দেখেন তিনি।

এ সময় দীর্ঘ ১৬ বছরের ফ্যাসিবাদী শাসনে শহীদদের স্মরণে নির্মিত মেমোরিয়াল ও আয়নাঘরের রেপ্লিকা ঘুরে দেখেন রাষ্ট্রপতি। জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে জাদুঘর প্রাঙ্গণে একটি গাছের চারা রোপণ করেন তিনি।

এ ছাড়া বিডিআর ম্যাসাকার, শাপলা ম্যাসাকার, নির্যাতনসামগ্রী ও জোরপূর্বক গুমের বিভিন্ন সেকশন পরিদর্শন করেন। শহীদদের চিঠি, স্মারক ও স্মৃতিচিহ্ন দেখে আবেগাপ্লুত হয়ে পড়েন তিনি।

সবশেষে জাদুঘরের মনসুন থিয়েটারে জুলাই গণঅভ্যুত্থান নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র দেখেন রাষ্ট্রপতি। প্রামাণ্যচিত্রটি দেখার সময় তাঁর চোখ অশ্রুসজল হয়ে ওঠে। পরে জাদুঘরের পরিদর্শন বইয়ে স্বাক্ষর করেন তিনি।

এ সময় রাষ্ট্রপতির সঙ্গে তাঁর সহধর্মিণী রাহাত আরা বেগম ছিলেন। এছাড়া সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজিবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ-উর-রহমানসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4