ফেনী সীমান্তে ভারতীয় শাড়িসহ ৫২ লাখ টাকার পণ্য জব্দ

ফেনী প্রতিনিধি, ঢাকা টাইমস
  প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১৯:৪৩
অ- অ+

ফেনীর পরশুরাম ও ছাগলনাইয়া সীমান্তে পৃথক অভিযান চালিয়ে ৫২ লাখ ৯১ হাজার টাকা সমমূল্যের বিভিন্ন ধরনের ভারতীয় চোরাচালান পণ্য ও মাদক জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজিবি জানায়, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে পরশুরাম ও ছাগলনাইয়া সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ভারতীয় গাঁজা, বিভিন্ন ধরনের শাড়ি, কামিজ, ফেসওয়াশ, বিস্কুট ও চকলেটসহ বিপুল পরিমাণ চোরাচালান পণ্য জব্দ করা হয়। এসব পণ্যের আনুমানিক বাজারমূল্য ৫২ লাখ ৯১ হাজার টাকা।

জব্দ করা চোরাচালান পণ্য পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য স্থানীয় কাস্টমস অফিসে এবং মাদকদ্রব্য নিকটস্থ থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানায় বিজিবি।

ফেনী ব্যাটালিয়ন (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, সীমান্তে মাদক ও চোরাচালানের বিস্তার রোধ, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যে-কোনো ধরনের সীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বদা সজাগ, সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্ত সুরক্ষায় বিজিবির এ ধরনের অভিযান ও কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

(ঢাকা টাইমস/৯সেপ্টেম্বর/এসএ)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4