নওগাঁয় এক থানায় দুই ওসি, বদলি আদেশের পরও থানা ছাড়ছেন না বিদায়ী কর্মকর্তা

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৯
অ- অ+

নওগাঁর সাপাহার থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পদে দায়িত্ব হস্তান্তর নিয়ে জটিলতা তৈরি হয়েছে। নতুন ওসি থানায় যোগ দিলেও বিদায়ী ওসি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝিয়ে না দেওয়ায় থানার প্রশাসনিক ও আইনি কার্যক্রমে বিঘ্ন ঘটছে বলে অভিযোগ উঠেছে। এতে সাধারণ সেবাপ্রার্থীদের ভোগান্তিতে পড়তে হচ্ছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, রাজশাহী রেঞ্জের ডিআইজি কার্যালয়ের এক আদেশে সাপাহার থানার ওসি মিজানুর রহমানকে জনস্বার্থে জয়পুরহাট জেলায় বদলি করা হয়। তার স্থলে নতুন ওসি হিসেবে শাহীন রেজাকে দায়িত্ব দেওয়া হয়েছে। নতুন ওসি থানায় উপস্থিত হলেও বিদায়ী ওসি এখনো আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝিয়ে দেননি।

এ অবস্থায় থানায় সাধারণ ডায়েরি (জিডি), দাপ্তরিক কাজসহ বিভিন্ন আইনি সেবা নিতে আসা লোকজনকে দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে বলে অভিযোগ করেছেন ভুক্তভোগীরা। এতে থানার স্বাভাবিক কার্যক্রম নিয়েও তৈরি হয়েছে নানা প্রশ্ন।

গাঞ্জাকুড়ি গ্রামের ষাটোর্ধ্ব মোকসেদুল ইসলাম জানান, তিনি সকাল ৯টায় থানায় গিয়ে দুপুর সাড়ে ১টা পর্যন্ত অপেক্ষা করেও কাজ শেষ করতে পারেননি। পুরাতন মুহুরি পট্টি এলাকার শিক্ষার্থী জারিফ জানান, একটি জিডি করার জন্য তাকে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত থানায় অপেক্ষা করতে হয়েছে।

বিদায়ী ওসি মিজানুর রহমানের বক্তব্য জানতে মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি সাড়া দেননি। পরে থানায় গিয়ে তার সঙ্গে কথা বলার চেষ্টা করা হলে ডিউটিরত পুলিশ সদস্যরা জানান, তিনি নিজ কক্ষে ব্যস্ত রয়েছেন এবং কাউকে ভেতরে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

প্রায় এক ঘণ্টা অপেক্ষার পর বিদায়ী ওসি সাংবাদিকদের সঙ্গে কোনো কথা না বলে গাড়িতে করে থানা ত্যাগ করেন।

এদিকে নতুন ওসি শাহীন রেজা জানান, তিনি আগের দিন থেকেই থানায় অবস্থান করছেন। তবে এখনো আনুষ্ঠানিকভাবে দায়িত্ব বুঝে পাননি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে বলেও জানান তিনি।

স্থানীয়দের অভিযোগ, একটি থানায় একই সময়ে দায়িত্ব হস্তান্তর সম্পন্ন না হওয়ায় প্রশাসনিক জটিলতা তৈরি হলে এর সরাসরি প্রভাব পড়ে সাধারণ মানুষের সেবাপ্রাপ্তিতে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং জরুরি নাগরিক সেবা নিশ্চিত করতে দ্রুত এ জটিলতার অবসান চান তারা।

এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ দাবি করেছেন স্থানীয় সচেতন মহল।

(ঢাকাটাইমস/১০ সেপ্টেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
Error!: SQLSTATE[42000]: Syntax error or access violation: 1064 You have an error in your SQL syntax; check the manual that corresponds to your MySQL server version for the right syntax to use near ') ORDER BY entry_time DESC,id DESC LIMIT 4' at line 4