বাঁধনকে হেনস্তার ঘটনায় পরীমনির ক্ষোভ, ফেসবুকে কড়া মন্তব্য

ইতালির ভেনিসে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেত্রী পরীমনি।
আজ মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নিজের ফেসবুক অ্যাকাউন্টে বাঁধনের ওপর হামলার একটি ভিডিও বা পোস্টের প্রতিক্রিয়ায় ক্ষোভ প্রকাশ করেন তিনি।
পরীমনি লেখেন, ‘বেশি কিছু না। কতগুলা কু.. বাচ্চা রাস্তায় ঘেউ ঘেউ করছে।’
এরপর আরেকটি পোস্টে তিনি লেখেন, ‘এদের কাছে মানুষের বাচ্চার কান্না কিছুই ম্যাটার করে না। করেও নাই।’
এর আগে একটি টেলিভিশন চ্যানেলের ফেসবুক পোস্টে দাবি করা হয়, ইতালির ভেনিসে ছাত্রলীগের নেতাকর্মীদের হামলার শিকার হয়েছেন অভিনেত্রী আজমেরী হক বাঁধন। ওই পোস্টটি শেয়ার করে পরীমনি এসব মন্তব্য করেন।
এর আগে বাঁধন নিজেও সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক ভিডিওবার্তায় তার ওপর হামলা ও হেনস্তার অভিযোগ করেন। তার দাবি, কয়েকজন ব্যক্তি তাকে গালাগাল করেন, শারীরিকভাবে আঘাত করেন এবং ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিতে বাধ্য করার চেষ্টা করেন। এ সময় তার ভাইয়ের স্ত্রীকেও ধাক্কা দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।
ঘটনাটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা ও প্রতিক্রিয়া দেখা দিয়েছে।
(ঢাকাটাইমস/৮ সেপ্টেম্বর/আরজেড)
ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন







