বঙ্গোপসাগরে লঘুচাপ, চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১৩:৫২
অ- অ+

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে উত্তাল হয়ে উঠেছে বঙ্গোপসাগর। পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন সমুদ্রে বড় বড় ঢেউ আছড়ে পড়ছে উপকূলে। আকাশ রয়েছে ঘন মেঘাচ্ছন্ন।

আজ বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে পটুয়াখালীর বিভিন্ন এলাকায় গুঁড়ি গুঁড়ি থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হচ্ছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, লঘুচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে পায়রা, চট্টগ্রাম, কক্সবাজার ও মোংলা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে। লঘুচাপের প্রভাবে সমুদ্র আরও উত্তাল হওয়ার আশঙ্কা রয়েছে।

মৎস্য সংশ্লিষ্টরা জানান, গভীর সমুদ্রে থাকা অনেক মাছ ধরার ট্রলার এখনো উপকূলে ফিরে আসেনি। আবহাওয়া পরিস্থিতির অবনতি হলে এসব ট্রলারকে দ্রুত নিরাপদ আশ্রয়ে ফিরতে হতে পারে।

পটুয়াখালী জেলা আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবা সুখী বাসসকে বলেন, লঘুচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় বৃষ্টিপাতের পরিমাণ বাড়তে পারে। একই সঙ্গে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এদিকে আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে আগামী কয়েক দিন দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি এবং কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনার কথা বলা হয়েছে।

(ঢাকাটাইমস/১০ সেপ্টেম্বর/আরজেড)

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
ঝিনাইদহে প্রতিপক্ষের হামলায় ইউপি সদস্য নিহত
আফরোজা আব্বাস জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান পদে যোগ দিলেন
ঠাকুরগাঁও-১ আসনে উপনির্বাচন ২৯ অক্টোবর
পুলিশের ঊর্ধ্বতন ৬ কর্মকর্তাকে বদলি
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা