ধানমন্ডি ২৭ ও মহাখালীতে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

অনলাইন ডেস্ক, ঢাকা টাইমস
  প্রকাশিত : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৬| আপডেট : ১০ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫১
অ- অ+

রাজধানীর ধানমন্ডি ও মহাখলীতে পৃথক দুটি স্থানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে ধানমন্ডি ২৭ নম্বরে এপেক্সের শোরুম এবং মহাখালীতে ব্রিটিশ টোব্যাকোর এসকে শপিং মলের পেছনে একটি পুরোনো ভবনে আগুন লাগে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, সকাল ১০টা ৫ মিনিটে ধানমন্ডি ২৭ নম্বরে এপেক্সের শোরুমে আগুন লাগার খবর পাওয়া যায়। খবর পেয়ে সকাল ১০টা ১৫ মিনিটে মোহাম্মদপুর ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে আরও দুটি ইউনিট সেখানে যোগ দেয়। এ ছাড়া আরও দুটি ইউনিট ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়।

অন্যদিকে, সকাল ১১টা ১২ মিনিটে মহাখালীর ব্রিটিশ টোব্যাকোর এসকে শপিং মলের পেছনে একটি পুরোনো ভবনে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। মহাখালিতে আগুন নিয়ন্ত্রণে তিনটি ইউনিট কাজ করছে।

দুটি অগ্নিকাণ্ডের ঘটনায় তাৎক্ষণিকভাবে হতাহত বা ক্ষয়ক্ষতির কোনো তথ্য পাওয়া যায়নি। আগুন লাগার কারণও তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ফায়ার সার্ভিসের ইউনিটগুলো আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

সবশেষ পৌনে ১২টার দিকে ফায়ার সার্ভিস জানায়, মহাখালীতে ব্রিটিশ আমেরিকান টোব্যাকো ভবনের পাশে চারতলা একটি ভবনের ছাদে থাকা পরিত্যক্ত প্লাস্টিকের মালামালে লাগা আগুন নিয়ন্ত্রণে তেজগাঁও ফায়ার স্টেশনের তিনটি ইউনিট কাজ করছে। ভবনটির তৃতীয় তলায় বৈদ্যুতিক সাবস্টেশন রয়েছে। তবে আগুন ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই।

google news ঢাকা টাইমস অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন
শীর্ষ খবর সর্বশেষ জনপ্রিয়
সব খবর
বিশেষ প্রতিবেদন তথ্যপ্রযুক্তি বিনোদন খেলাধুলা